সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে। ঢাকা-টাঙ্গাইল রোডে রডবাহী ট্রাক উলটে প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত হয়েছেন আরও ৯ জন।
জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ কালিহাতির সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, চট্টগ্রাম থেকে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়েই ঢাকা-টাঙ্গাইল রোডের যমুনা সেতু সংযোগকারী রাস্তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। কালিহাতির সরাতৈল এলাকায় পৌঁছলে রাস্তার ধারে উল্টে যায় লোহার রডবোঝাই ট্রাক। গোটা এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ট্রাকটি উলটে যেতেই গোটা এলাকা কেঁপে ওঠে। আর্তনাদ শুনে দৌড়ে বেরিয়ে আসতেই দেখি এমন ঘটনা। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠিয়েছি। মৃতদেহগুলি মাঠের পাশে জড়ো করে রাখা হয়েছে।’ ভোর রাতের দিকে চোখ লেগে যাওয়াতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পৌঁছনোর আগে এলাকা ছেড়ে পালিয়ে যান ঘাতক ট্রাকের চালক ও খালাসি।
আরও পড়ুন:
টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার শুরু করি। ঘটনাস্থল থেকে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে।’ যদিও মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি। তবে মনে করা হচ্ছে, সকলের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলাতেই।
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের