সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সামনে রীতিমতো বেকায়দায় পড়েছিলেন তিনি। দেখা যায় কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন জো বাইডেন। এমনকী অনেক সময় মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ভালো করে নাকি বোঝাই যায়নি। আর তার পর থেকেই প্রশ্ন উঠছে, এমন শারীরিক ও মানসিক অবস্থায় কেউ কি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন? বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা সরে দাঁড়াতে পারেন এই সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু বাইডেন জানিয়ে দিলেন, ”আমি রেসে থাকছি।” এক আগুনে সাক্ষাৎকারে তাঁকে দাবি করতে দেখা গেল যে, তিনিই হোয়াইট হাউসে ট্রাম্পের প্রবেশ রুখতে সেরা ডেমোক্র্যাট প্রার্থী।
ট্রাম্পের মুখোমুখি তাঁর ‘অস্বস্তিকর’ পারফরম্যান্স নিয়ে সমর্থকদের সামনে এক ভাষণে বাইডেনকে বলতে শোনা গিয়েছে, ”আমরা গত সপ্তাহে একটা ছোট্ট ডিবেট করেছিলাম। বলছি না ওটা ছিল আমার সেরা পারফরম্যান্স। কিন্তু এর পর থেকেই নানা জল্পনা শোনা যাচ্ছে। জো এবার কী করবে? ও কি দৌড়ে থাকবে? নাকি সরে দাঁড়াবে? বেশ। তাহলে আমার জবাবটাও জেনে নিন। আমি দৌড়ব এবং আবারও জিতব।”
[আরও পড়ুন: ইতিহাস গড়া হল না সুইজারল্যান্ডের, টাইব্রেকারে জিতে ইউরোর সেমিতে ইংরেজরা]
বাইডেন সরে দাঁড়ালে কে তাঁর জায়গায় ডেমোক্র্যাট প্রার্থী হবেন, এই নিয়ে নানা জল্পনা ছিল। সবচেয়ে বেশি শোনা গিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। উঠে এসেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম ও মিচিগানের গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের নামও। এমনকী প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা কিংবা কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব ওফ্রা উইনফ্রের নামও ভাসতে শুরু করে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে সংশয়। ফলে অচিরেই দেখা গিয়েছে, বাইডেন সরে দাঁড়ালে ডেমোক্র্যাটদের ‘মুখ’ বেছে নেওয়া সহজ হবে না। সেই অর্থে এই মুহূর্তে তাঁর যথার্থ উত্তরসূরি কেউই নেই। ফলে সেক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এহেন পরিস্থিতিতে সকলকে আশ্বস্ত করলেন বাইডেন (Joe Biden)।
[আরও পড়ুন: ‘রোবট কফি এনে দেয়, পেনাল্টি বিচার করতে পারে না?’, বিতর্কিত হ্যান্ডবলে ক্ষুব্ধ জার্মান কোচ]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর