সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবছর পেরিয়ে গেলেও থামছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত কয়েকমাসে ইউক্রেনের আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে মস্কো। এবার খারকভের দিকে অগ্রসর হচ্ছে রুশ ফৌজ। হামলা বাড়ছে যুদ্ধের এই গুরুত্বপূর্ণ ফ্রন্টে। যার মোকাবিলা করতে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে। তাই প্রবল চাপের মুখে খারকভ থেকে পিছু হঠছে ইউক্রেনীয় বাহিনী!
২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে খারকভ দখল করে নিয়েছিল রাশিয়া। কিন্তু রণক্ষেত্রে পালটা মার দিয়ে গুরুত্বপূর্ণ এই শহর পুনরুদ্ধার করে নিয়েছিল ইউক্রেনীয় ফৌজ। তবে এবার হারানো জমি ফের দখল করতে খারকভে হামলা বাড়িয়ে দিয়েছে রুশবাহিনী। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে সীমান্তের বেশ কিছু গ্রাম থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইউক্রেন।
[আরও পড়ুন: গাজায় উদ্ধার তিন পণবন্দির দেহ, মিলল সেই জার্মান তরুণীর অবশেষও]
এনিয়ে ইউক্রেনীয় সেনার মুখপাত্র জানিয়েছেন, খারকভের ওই অঞ্চলগুলো প্রচণ্ড হামলা চালাচ্ছে রাশিয়া। প্রবল গোলাগুলির মাঝে বেকায়দায় পড়েছেন জওয়ানরা। তাই অন্য জায়গায় নতুন করে ঘাঁটি গড়া হচ্ছে। সেখান থেকে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ শানানো হচ্ছে। জানা গিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে সমস্ত সফর বাতিল করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রমাগত বৈঠক করছেন সেনার সঙ্গে।
উল্লেখ্য, মাস দুয়েক ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে রণক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে। মস্কোর হামলায় যে প্রাণহানি ঘটছে তার জন্য নিজেদের দুর্বল বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকেই দুষছেন জেলেনস্কি। বারবার তিনি আমেরিকা-সহ পশ্চিমা বিশ্বের কাছে হাতিয়ারের জন্য দরবার করছেন। এই কঠিন পরিস্থিতিতে ‘বন্ধু’ ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। কয়েকদিন আগেই ৪০০ মিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্রের প্যাকেজ ঘোষণা করেছে হোয়াট হাউস।
[আরও পড়ুন: ‘মানবাধিকার নিয়ে ভারতকে জ্ঞান দিয়ে লাভ নেই’, মত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনপ্রতিনিধিদের]
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের