আগামী শনিবার বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে নরওয়ে ও ইংল্যান্ড। বিশ্বকাপের সেই রেশ এবার ন্যাটোতেও। তুরস্কে ন্যাটোর সম্মেলনে মুখোমুখি হলেন দুই দেশের প্রধানমন্ত্রী। জার্সি পরে ছবি তুলতে দেখা গেল তাঁদের। সেই সঙ্গেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সরস খোঁচা, ”সময়টা আমাদেরই।” পালটা দিলেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।
স্টোর উল্লেখ করলেন ১৯৮১ সালে অসলোতে হওয়া বিশ্বকাপের মূলপর্বে ওঠার খেলার কথা। সেই ম্যাচে নরওয়ে দুরন্ত জয় পায় ব্রিটিশদের বিরুদ্ধে। তাঁর কথায়, ”প্রধানমন্ত্রী, ৪৫ বছর আগে নরওয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। যোগ্যতা অর্জনের ম্যাচে, আমরা জিতে গিয়েছিলাম।” জবাবে স্টারমার মনে করান ১৯৬৬ বিশ্বকাপের কথা। তাঁকে বলতে শোনা যায়, ”ইংল্যান্ড একবারই বিশ্বকাপ জিতেছে। ১৯৬৬ সালে। সেবারও লেবার সরকার ছিল। সুতরাং সময়টা আমাদেরই। অপেক্ষা করে দেখুন, এবার কী হয় দেখুন।” ন্যাটোর সম্মেলনের ফাঁকে এভাবেই লঘু মেজাজে ফুটবল নিয়ে আড্ডায় মাতলেন তাঁরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, সদ্য ইস্তফা দিয়েছেন স্টারমার। গত ২২ জুন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করেন। উত্তরসূরি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনিই রয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে। সেই হিসেবে ন্যাটোর সম্মেলনে এই তাঁর শেষ যোগ দেওয়া। আর সেই সফরেই তাঁর সঙ্গে কথা হল নরওয়ের প্রধানমন্ত্রীর। উঠে এল বিশ্বকাপ প্রসঙ্গও।
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। হালান্ডদের এবার দারুণ শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ১০ জনে মিলে প্রাণপণ লড়াই করে আনা সেই জয়ও মন জিতেছে অনুরাগীদের। এবার নরওয়ে ও ইংল্যান্ডের ম্যাচটিতেও দারুণ লড়াই দেখা যাবে বলেই প্রত্যাশা বাড়ছে। তার আগে ন্যাটো সম্মেলনেও বিশ্বকাপের ছোঁয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমের টানে স্বামী-সংসার ত্যাগ! প্রেমিকের আসল চেহারা টের পেতেই শ্বশুরবাড়ি ফেরেন বধূ, তারপর…
-
মেটার নয়া এআই মডেল মিউজ ঘিরে বিতর্ক! উঠছে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ
-
পুণেতে ভারী বৃষ্টির মাঝেই ধসে গেল জঞ্জালের পাহাড়! ভাঙল বাড়ি, চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা
-
মেসি কাণ্ডে রিপোর্ট প্রস্তুত তদন্ত কমিটির, পেশের অনুমতি দিল হাই কোর্ট
-
আইএসএল চালাবে ক্লাবই, থাকছে ডায়মন্ড হারবার! ভারতীয় বংশোদ্ভূতদের নিয়মে বদল ফেডারেশনের?
