সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। গাজায় ইজরায়েলি সেনার ‘গণহত্যা’র প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ মুইজ্জুর সরকার। তার পরেই নাগরিকদের অবিলম্বে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে ইজরায়েল। উল্লেখ্য, প্রতি বছর ইজরায়েলি পর্যটকরাও মালদ্বীপে ঘুরতে যান।
জানা গিয়েছে, রবিবার একটি বিশেষ বৈঠকে বসে মালদ্বীপ (Maldives) সরকারের ক্যাবিনেট। সেই বৈঠকেই ইজরায়েলি নাগরিকদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আইন সংশোধন করার সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদ্বীপের আভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী আলি ইহুসান জানিয়ে দেন, ইজরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করা হয়েছে। রবিবার থেকেই মালদ্বীপে ইজরায়েলি নাগরিকদের প্রবেশ নিষেধ।
[আরও পড়ুন: স্বামীর পাশে নেই মেলানিয়া! দোষী সাব্যস্ত হওয়ার পর স্ত্রীকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প]
ইহুসান আরও জানান, ইজরায়েলি (Israel) সেনা যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর করতে আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখার জন্য তৈরি হবে বিশেষ কমিটিও। এই সিদ্ধান্ত জানার পরেই নিজের দেশের নাগরিকদের দ্রুত মালদ্বীপ ছাড়তে নির্দেশ দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) প্রশাসন।
ইজরায়েলের বিদেশমন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মালদ্বীপে থাকা নাগরিকদের জন্য। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে মালদ্বীপ ছেড়ে বেরিয়ে আসতে হবে ইজরায়েলিদের। কারণ মুইজ্জু সরকারের সিদ্ধান্তের পর মালদ্বীপে বিপদে পড়তে পারেন ইজরায়েলিরা। তাঁদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়বে সরকারের কাছে। নেতানিয়াহু প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, যেসমস্ত ইজরায়েলিদের কাছে অন্য কোনও দেশের নাগরিকত্ব রয়েছে তাঁরাও যেন মালদ্বীপে না যান। উল্লেখ্য, প্রতি বছর অন্তত ১৫ হাজার ইজরায়েলি বেড়াতে যান মালদ্বীপে।
[আরও পড়ুন: মারণ গরম থেকে অবশেষে মুক্তি, দিল্লিতে বৃষ্টির সুখবর শোনাল হাওয়া অফিস]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের