সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আততায়ীর হামলায় রক্তাক্ত চিন! মঙ্গলবার দক্ষিণ চিনের ইউনান প্রদেশের এক হাসপাতালে ছুরি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। এলোপাথাড়ি কোপ মারতে সেখানকার মানুষদের। এই ‘হত্যাকাণ্ডে’ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এদিন স্থানীয় সময় দুপুর প্রায় দেড়টা নাগাদ ইউনানের একটি হাসপাতালে ছুরি হাতে ঢুকে পড়ে এক ব্যক্তি। সামনে যাকে পায় এলোপাথাড়ি কোপাতে থাকে। ছুরির আঘাতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহতও অন্তত ২১। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করেছে ওই প্রদেশের প্রশাসন।
জানা গিয়েছে, ঘটনার সময়ের একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর মিলেছে। তবে কী কারণে এই কাণ্ড ঘটানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ভয়াবহ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এটাই প্রথমবার নয়। গত বছরের আগস্ট মাসেও ইউনানের একটি শহরে ছুরি নিয়ে হামলা চালিয়েছিল এক ব্যক্তি। সেই ঘটনায় দুজন প্রাণ হারিয়েছিলেন। ওই কাণ্ডের তদন্তে জানা গিয়েছিল, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
সর্বশেষ খবর
-
গুজরাটে ‘ভুতুড়ে’ বুলডোজারে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি! পুরসভা বলল, ‘আমরা জানিই না’
-
পরপর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলের বেদখল দমদম উত্তর পুরসভা
-
শপিংমল-পার্কে ঘুরছে বুনো ভাল্লুক! আতঙ্কে স্তব্ধ শহর, বন্ধ ১০০ স্কুল, দিশেহারা প্রশাসন
-
তৃণমূল কার্যালয়ে শাড়ির স্তূপ, অতিথিশালায় মিলল কন্ডোমের প্যাকেট! হুলস্থূল বাঁকুড়ায়
-
তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি! ১০০ দিনের কাজে স্বচ্ছতায় জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যসচিবের