সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আট মাস ধরে তীব্র লড়াই চলছে গাজায়। হামাস নিধনে গোটা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি ফৌজ। গাজার পাশাপাশি উত্তপ্ত হয়ে রয়েছে লেবানন সীমান্ত। হামলা পালটা হামলা জারি রয়েছে। এবার দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনার আক্রমণে খতম হয়েছে হেজবোল্লার এক শীর্ষ কমান্ডার!
গাজা যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে ইরানের মদতপুষ্ট হেজবোল্লা গোষ্ঠী। এপ্রিল মাসের মাঝামাঝি ইজরায়েলে অন্তত ১২টি রকেট লেবাননের জঙ্গি সংগঠনটির। যার পালটা দিয়ে লেবাননের অন্তত ৪০টি এলাকা লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি ডিফেন্স ফোর্সেও। সেই আক্রমণে নিকেশ হয় হেজবোল্লার একাধিক নেতা। এএফপি সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার ফের একবার তাদের ডেরায় হামলা চালায় তেল আভিভ। আর তাতেই নিকেশ হয়েছে হেজবোল্লার এক শীর্ষ কমান্ডার।
[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের ভিডিও করতে গিয়ে নিরাপত্তারক্ষীর গুলি! করাচিতে ইউটিউবারের মৃত্যুতে বিতর্ক]
এই ঘটনার পর লেবানন সেনার একটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত হেজবোল্লার বহু সদস্য নিহত হয়েছে। মঙ্গলবারের হামলায় যে নিহত হয়েছে সে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডার ছিল। ফলে লেবানন সীমান্তে সংঘর্ষের ধার আরও বেড়েছে। অন্য আরেকটি সূত্রে খবর, ইজরায়েলের হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই সীমান্তে হেজবোল্লা ও ইজরায়েলর মধ্যে গুলির লড়াই চলছে।
উল্লেখ্য, এপ্রিল মাসেই শুরু থেকেই হামলা-পালটা হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের দূতাবাসে ইজরায়েলি হামলার পর থেকে ইরান-ইজরায়েলের একে অপরকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায়। তার পর আসরে নামে লেবাননের হেজবোল্লাও। গত মে মাসে হুমকি দিয়ে সশস্ত্র সংগঠনটি জানিয়েছিল, বড় ‘সারপ্রাইজ’ নাকি অপেক্ষা করছে ইজরায়েলের জন্য। এবার তারা প্রস্তুত হচ্ছে ফের একবার ইজরায়েলের বুকে ভয়ংকর আঘাত হানার।
এক অনুষ্ঠানের পর টেলিভিশনে হেজবোল্লার সেক্রেটারি-জেনারেল হাসান নাসরাল্লাহ কড়া হুমকি দিয়ে বলেন, “আমাদের শক্তিশালী প্রতিরোধের মোকাবিলা করতে হবে আপনাদের। সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করুন।” গাজায় হামলা তেল আভিভের হামলার কথা উল্লেখ করে নাসরাল্লাহ বলে,”ইজরায়েলের নেতারাও মেনে নিয়েছে এত মাস গাজায় যুদ্ধ করে তারা কোনও লক্ষ্য়ই পূরণ করতে পারেনি। বিভিন্ন ইউরোপীয় দেশ যেভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিচ্ছে তা ইজরায়েলের জন্য বড় ক্ষতি।” বিশ্লেষকদের মতে, এদিনের হামলার প্রতিশোধ নিতে এবার ইজরায়েলে ফের আগুন ঝরানোর পরিকল্পনা করছে হেজবোল্লা।
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের