Advertisement
Advertisement
ভোট দ্বিতীয়া
Bengal Election 2026

অভয়ার মা’কে ঘিরে তুমুল বিক্ষোভ! পানিহাটিতে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের দাবি রত্নার

Second Phase Election 2026: বিক্ষোভকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৪১

options
link
অভয়ার মা’কে ঘিরে তুমুল বিক্ষোভ! পানিহাটিতে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের দাবি রত্নার zoom
পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ। নিজস্ব ছবি।

ভোটের দিনই বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর গাড়ির সামনে ওঠে গো ব্যাক স্লোগান। বুধবার সকালে পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নিউ আদর্শ নগর অঞ্চলে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভয়ার মায়ের অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে আটকাতে এই কাজ করছেন। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে ভোট দেন অভয়ার মা রত্না দেবনাথ। এদিনও তাঁর পরনের শাড়িতে ছিল বিশেষত্ব। সাদা শাড়ির কালো পাড়ে লেখা ছিল, ‘মেরুদণ্ড বিক্রি নেই।’ ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেন, “আমরাই জিতব, আমরা বিচার পাব, মানুষ আমাদের ভোট দেবে।” অভয়ার বাবা বললেন, “মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এই পথে হাটতে হবে এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা জিতবই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোট দিয়ে পানিহাটি বিধানসভা এলাকায় ঘুরছিলেন তিনি। সেই সময় কয়েকজন তাঁর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে রত্না দেবনাথ বলেন, “তৃণমূলের লোকজন ঝামেলা শুরু করেছে। আমার গাড়ি দেখে আমার উপর চড়াও হয়েছে। গাড়ি ঘেরাও করেছে। আমাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। সবাইকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে এলাকায় শান্তিপূর্ণ ভোট হবে না।”

উল্লেখ্য, বছর দেড়েক আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। পথে নেমে প্রতিবাদে শামিল হন লক্ষ লক্ষ মানুষ। সেই সময় সামনের সাড়িতে থেকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বাম নেতা-কর্মীদের। যদিও রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মৃত চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেন, তাঁর মেয়েকে নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বামেরা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানান রত্না। এরপরই তিনি পানিহাটি থেকে বিজেপির টিকিটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.