দ্বিতীয় দফার নির্বাচনী (West Bengal Assembly Election) প্রচারে শুক্রবার বারুইপুরে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগের রাতেই কার্যত উত্তপ্ত বারুইপুর। বিজেপির প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদরে মারধর, গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও বিজেপির অভিযোগ মিথ্যা বলে উড়িয়েছে শাসকদল।
এই বিষয়ে আরও খবর
বৃহস্পতিবার রাতের ঘটনা। প্রধানমন্ত্রীর সভার আগে বিজেপরি তরফে এলাকায় জোরকদমে চলছিল প্রচার। টোটোয় মাইক বেঁধে এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছিল বিজেপি। টোটো চালকের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার প্রচার চলাকালীন হামলা চালানো হয় হয় তাঁর টোটোতে। টোটো আটকে প্রথমে মাইক বন্ধ করতে বলা হয়। তারপর টোটো চালককে বেধড়ক মারধর ও বিজেপির ফ্লেক্স, ব্যানার ছেঁড়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বারুইপুরে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। তাঁর অভিযোগ, “ভোটের (West Bengal Assembly Election) আগে ভয় পেয়েই তৃণমূলের লোকজনেরা এমন হামলা চালাচ্ছে। বিজেপির প্রচার দেখলেই সব জায়গায় হামলা হচ্ছে।”
পালটা তৃণমূলের দাবি, “তৃণমূলের সভার দুশো মিটার দূরেই ওই টোটো চালককে থামিয়ে দেওয়া হয়। কোনও অশান্তি হয়নি। মারধর তো দূরের কথা। মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি।” প্রধানমন্ত্রীর সভার আগের রাতে গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর বারুইপুরে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
নিবেদিত






