সোমবার ২০৭টি আসনে জিতে রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। আর মঙ্গলবারই বিধানসভায় এসে নিজের বেশ কয়েকটি ছবি ও জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলেন বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিধানসভা থেকে বেরনোর সময় তিনি জানান, “ভোটের ময়দানে হার-জিত আছেই। তবে বিধায়ক হিসেবে বিধানসভায় আসব।”
এই বিষয়ে আরও খবর
মঙ্গলবার দুপুরে হঠাৎ বিধানসভায় হাজির হন বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে বিধানসভার আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। সকলের সঙ্গেই সৌজন্য বিনিময় করেন তিনি। তারপর নিজের দপ্তরে গিয়ে কিছু জিনিসপত্র ও নিজের কয়েকটি ছবি নিয়ে গাড়িতে করে বিধানসভা চত্বর ছাড়েন। তৃণমূলের পরাজয়ের পরের দিনই স্পিকারের জন্য় বরাদ্দ অফিস খালি করে দিলেন বিমান। বেরনোর সময় তিনি জানান, বিধায়ক হিসেবে তিনি বিধানসভায় আসবেন। তখন সকলের সঙ্গেই দেখা হবে। কিন্তু এবার স্থানটা পরিবর্তন হয়ে যাবে। বিরোধী আসনে বসতে হবে তাঁকে।
গোটা রাজ্যে তৃণমূল ধরাশায়ী হয়েছে। এর মধ্যেই বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র আসন ধরে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে প্রথমবার এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিমান। নির্বাচনে জয়ের পরেই তাঁকে বিধানসভার স্পিকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-র পর ২০১৬-তেও জয়ের ধারা অব্যাহত রাখেন তিনি। ২০২১ তিনি ওই একই আসন থেকে জয়ী হন। এই দুই বছরেও রাজ্যে তৃণমূল সরকার গঠনের পর তিনিই স্পিকার পদ সামলেছেন। এবারও বারুইপুর পশ্চিম আসনে তাঁর উপরই ভরসা রেখেছিল দল। তিনি এই আসনে জয়ী হয়েছেন। কিন্তু তাঁর দল তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মাত্র ৮০টি আসন পেয়েছে তারা। তাই চতুর্থবারের জন্য স্পিকার হতে পারবেন না বিমান। তা বুঝতে পেরেই বিধানসভায় গিয়ে নিজের দপ্তর থেকে জিনিসপত্র নিয়ে এলেন বিমান।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
নিবেদিত






