বাবরি মসজিদ নিয়ে বিতর্কে জড়িয়ে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন। দল ছেড়ে নিজের নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি তৈরি করেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের দুটি আসন নওদা ও রেজিনগর থেকে তিনি নিজেই লড়াই করার সিদ্ধান্ত নেন। আর পঞ্চম রাউন্ডের পরে এই দুটি আসন থেকেই এগিয়ে রয়েছেন হুমায়ুন। প্রথম থেকেই নওদা ও রেজিনগরে জিতবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। এবার নির্বাচনের গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, নওদা ও রেজিনগর আসন থেকে এগিয়ে রয়েছেন হুমায়ুন (Humayun Kabir)।
এই বিষয়ে আরও খবর
নির্বাচনের আগেই বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হাজার কোটি টাকার বিনিময়ে তৃণমূলকে হারানোর জন্য বিজেপির সঙ্গে হুমায়ুন ডিল করেছেন বলে অভিযোগ ওঠে। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ পাওয়ার পরেই একের পর এক নেতা কর্মী আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে বেরিয়ে যান। নির্বাচনের আগে কার্যত হুমায়ুনের দলের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও নওদা ও রেজিনগর– যে দুটি আসনে হুমায়ুন নিজে প্রার্থী হয়েছে সেখানে এগিয়ে রয়েছে আমজনতা উন্নয়ন পার্টি।
পঞ্চম রাউন্ড শেষে নওদা বিধানসভায় হুমায়ুন কবীর ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগরে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। যদিও এটাই ফাইনাল রেজাল্ট নয়। এখনও বেশ কয়েকটি রাউন্টে ভোটগণনা বাকি রয়েছে। তার আগে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, নওদা ও রেজিনগরে এগিয়ে রয়েছেন হুমায়ুন।
এবিষয়ে হুমায়ুন জানান, তিনি আগেই বলেছিলেন দুটি কেন্দ্র থেকেই তিনি জয় পাবেন। বাকি কেন্দ্রেও তাঁর দলের প্রার্থী ভালো ফলাফল করবেন বলে আশাবাদী তিনি। যদিও ট্রেন্ড কিন্তু তা বলছে না। নওদা ও রেজিনগর ছাড়া কোনও কেন্দ্রেই আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা ফলাফলে নজর কাড়তে পারছে না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
যেন বিশ্বজয়ী স্কোয়াড! নরওয়েকে স্বাগত জানাতে পথে নেমে ১০০০০০ মানুষের ‘ভাইকিং রো’
-
বিতর্কে ‘তাজ’! নতুন আইনি বিতর্কে ফের প্রশ্নে ইতিহাস ও জনবিশ্বাস
-
ঋতব্রত শিবিরে দায়িত্ব পেয়েই ফের ময়দানে অনুব্রত, বিকাশ-বিধানের সঙ্গে দীর্ঘ বৈঠক
-
জনসমক্ষে পোশাক পরে দেখানোর আর্জি, ‘অশালীন’ আবদারে আলোকচিত্রীকে কী ‘জবাব’ জারিনের?
-
জল সাঁতরে ইরানের সাবমেরিন সেন্টারে হামলা! প্রথমবার ঘাতক সামুদ্রিক ড্রোনের ব্যবহার আমেরিকার
নিবেদিত






