Advertisement
Advertisement
WB Assembly Election 2026

গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমাল কমিশন, ২৯৪ আসনের জন্য বরাদ্দ ৭৭!

কোন জেলায় কতগুলি গণনাকেন্দ্র, জেলা ধরে ধরে প্রত্যেকটির ঠিকানা সহ তালিকাও প্রকাশ করেছে কমিশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:২৩

options
link
গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমাল কমিশন, ২৯৪ আসনের জন্য বরাদ্দ ৭৭! zoom
প্রতীকী ছবি।

সপ্তাহ দুয়েক আগেই গণনাকেন্দ্রের সংখ্যা ১০৮ থেকে কমিয়ে করা হয়েছিল ৮৭। এবার বাংলায় ভোট (WB Assembly Election 2026) গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল নির্বাচন কমিশন। সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় ২৯৪ আসনের ভোট গণনা হবে ৭৭ টি কেন্দ্রে। কোন জেলায় কতগুলি গণনাকেন্দ্র, জেলা ধরে ধরে প্রত্যেকটির ঠিকানা সহ তালিকাও প্রকাশ করেছে কমিশন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় গণনাকেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। গত দু’সপ্তাহ আগে কমিশনের তরফে তা কমিয়ে ৮৭ করা হয়। এবার আরও ১০ টি কমিয়ে গণনাকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৭৭-এ। ভোটগণনার মাত্র ৩ দিন আগে গণনাকেন্দ্রের এই পুনর্বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, “প্রয়োজনে ৭৭ থেকে আরও কমতেও পারে ভোটগণনা কেন্দ্র। প্রতিটি গণনা কেন্দ্রে সিসি ক্যামেরায় নজরদারি চলবে।” সিইও মনোজ নিজেও বেশ কয়েকটি গণনাকেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলকাতার ১১ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকেন্দ্র পাঁচটি। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ৩৩টি আসনের আটটি কেন্দ্রে ভোট গোনা হবে। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের ভোট গোনা হবে ৬টি কেন্দ্রে। কমিশনের হিসাব বলছে, আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ৫, উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিঙে ৩, জলপাইগুড়িতে ২, হুগলিতে ৫, হাওড়ায় ৪,  ঝাড়গ্রামে ১, কালিম্পঙে ১, কলকাতা উত্তরে ১ ও কলকাতা দক্ষিণে ৪, মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পূর্ব বর্ধমানে ৪,  পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ টি গণনাকেন্দ্র থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.