Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Subhendu Adhikari

কলকাতায় বাসভবন বদলাল শুভেন্দুর! এবার থেকে কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী?

২০১৮ সালে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনের উদ্বোধন করেন। এটি আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত। এবার থেকে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৬:৩৫

options
link
কলকাতায় বাসভবন বদলাল শুভেন্দুর! এবার থেকে কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী? zoom
ফাইল ছবি।

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতার ঠিকানা বদলাতে চলেছে। এর আগে তিনি কলকাতায় এলে চিনার পার্কের ফ্ল্যাটে থাকতেন। এবার থেকে শুভেন্দু থাকবেন আলিপুরের ‘সৌজন্য’তে। মূলত ভিভিআইপিদের থাকার জন্য তৃণমূল আমলে ‘সৌজন্য’ নির্মাণ করা হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনের উদ্বোধন করেন। এটি আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত। এবার থেকে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Subhendu Adhikari: Chief Minister Subhendu Adhikari will stay in Soujanno at alipore
এই বাসভবনেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। তাঁর বাড়ির নাম ‘শান্তিকুঞ্জ’। সেখানেই তাঁর বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। শুভেন্দু কাঁথিতে গেলে এই বাড়িতেই ওঠেন। রাজনৈতিক বা অন্যান্য কাজের জন্য কলকাতায় থাকতে হলে এতদিন চিনারপার্কের ফ্ল্যাটেই থাকতেন তিনি। রাজ্যের বিজেপি সরকারের মুখ্য়মন্ত্রী পদে শপথ নেওয়ার পর তাঁর ঠিকানা বদলাতে চলেছে। এবার থেকে তিনি আলিপুরের সৌজন্যতে থাকবেন বলে ঠিক হয়েছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সৌজন্যতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থাকার সব ব্যবস্থা করা হচ্ছে। তবে কবে থেকে এই বাড়িতে শুভেন্দু থাকতে শুরু করবেন তা এখনও জানা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার শপথগ্রহণের পর একাধিক কর্মসূচি সেরে গভীর রাতেই কাঁথির বাড়িতে ফিরেছেন শুভেন্দু। ঘরের ছেলেকে দেখে বাড়ির সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। ফুলের মালা, পুষ্প স্তবক দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সমর্থকরা। মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছনোর পরেই পুলিশের তরফে শান্তিকুঞ্জের সামনে গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে সেই গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা চান না, গার্ডরেলের জন্য মানুষের যাতায়াতে কোনও সমস্যা হোক। উল্লেখ্য, রবিবার বিকেল পর্যন্ত শান্তিকুঞ্জের ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.