সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলার শিল্পক্ষেত্রে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছিলেন। শনিবার সকালে ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বললেন, বাংলায় স্বর্ণযুগের শুরু হল। তিনি আরও বলেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। রাজ্যে প্রচুর বিনিয়োগ হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসায় তিনি খুবই আশাবাদী। রাজ্যে আরও বেশি করে বিনিয়োগ হবে বলে জানান সঞ্জীব।
এই বিষয়ে আরও খবর
প্রথমবার বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। ঐতিহাসিক জয় পেয়েছে গেরুয়া শিবির। সেই বিষয়টিকে বাংলার শিল্পক্ষেত্রের পক্ষে বেশ আশাপ্রদ বলে আগেই মন্তব্য করেছিলেন মোহনবাগান ফুটবল ক্লাবের অন্যতম কর্তা তথা সঞ্জীব। তাঁর মতে, সাম্প্রতিক অতীতে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটায় তাঁর রাগ হত। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে বলে মনে করছেন বিশিষ্ট শিল্পপতি।
তৃণমূল ক্ষমতায় থাকাকালীন শিল্প এবং বিনিয়োগ আনতে বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজনেস কনক্লেভ হয়েছে। কিন্তু এতকিছু করেও শিল্প বা বিনিয়োগের ক্ষেত্রে বাংলার উন্নতি হয়নি বলেই মনে করেন সঞ্জীব। বাংলায় বিজেপি সরকার গঠনের খবর পেয়ে তিনি খুশি। বলছেন, গেরুয়া শিবির সরকার গড়লে বাংলায় বিনিয়োগ করতে ভরসা পাবেন বিনিয়োগকারীরা। তৃণমূল সরকারকে খোঁচাও দেন তিনি। বলেন, “প্রথমে ঘোষণা করে তারপর সেই নীতি প্রত্যাহার করে নেওয়া হল-সেটা চলতে পারে না।” এই সব মন্তব্যের পর এদিন ব্রিগেডে সঞ্জীব গোয়েঙ্কার উপস্থিত থাকার ঘটনা তাৎপর্যপূর্ণ। বঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বামমনস্করা মেসিভক্ত, রোনাল্ডো অনুগামীরা দক্ষিণপন্থী! দাবি সিঙ্গাপুরের সংস্থার সমীক্ষায়
-
‘দক্ষিণী ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য সত্যিই…’, বলিউডের সঙ্গে পার্থক্য নিয়ে বিস্ফোরক তামান্না
-
‘মেসিকে সর্বকালের সেরা বলিনি’, নিজের মন্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ নিয়ে সরব রোনাল্ডো
-
ইনবক্সে আগন্তুকের বার্তা, হ্যাকার নয় তো? চ্যাট খোলার আগেই ‘ঠিকুজি’ জানাবে হোয়াটসঅ্যাপ
-
কত সোনার মালিক? ‘বান্ধবী’র গয়না উদ্ধারের পর এবার সব্যসাচীর স্ত্রীকে নোটিস পুলিশের
নিবেদিত






