দ্বিতীয় দফা ভোটের (Bengal Election 2026) আগে হাইভোল্টেজ রবিবার। প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী সব পক্ষ। রবিবাসরীয় কর্মসূচির শুরুতেই মতুয়াদের মন জিততে বনগাঁর ঠাকুরনগরে পৌঁছে যান মোদি। ঠাকুরবাড়িতে মাথা ঠেকিয়ে প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী ( PM Modi )। ঠাকুরনগরের প্রচারমঞ্চে দাঁড়িয়েই মোদির বক্তৃতায় উঠে আসে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী। ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ বাণী স্মরণ করিয়ে মোদি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের তৃণমূল শাসন থেকে স্বাধীনতা দেব।’
এই বিষয়ে আরও খবর
এদিন ঠাকুরনগরের নির্বাচনী জনসভায় আগাগোড়া তৃণমূল সরকারের সমালোচনা করে আক্রমণ শানান মোদি। তাঁর বক্তব্য, “এ রাজ্যে মহিলাদের সবেচেয়ে বেশি ধোঁকা দিয়েছে তৃণমূল সরকার। তৃণমূলের সিন্ডিকেট রাজের সবচেয়ে বড় হাতিয়ার হলেন বাংলার মা-বোনেরা। এই অন্যায় আর বরদাস্ত করা হবে না, এবার অত্যাচারীদের হঠাতেই হবে।” এই প্রসঙ্গ টেনেই মোদি বলেন, “মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এখন আর মা-মাটি-মানুষের কথা বলে না। কারণ মা-মাটির কথা বলতে গেলেই তৃণমূলের সব পাপ প্রকাশ্যে চলে আসবে।” পাশাপাশি সন্দেশখালি ও আরজিকরের প্রসঙ্গ টেনে নারী-নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে তুলোধোনা করেন মোদি।
নেতাজির উক্তি মনে করিয়ে মোদি বলেন, “আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের টিএমসির হাত থেকে স্বাধীনতা দেব। এই সিন্ডিকেটরাজ থেকে মুক্তি দেব। দুর্নীতি, অসুরক্ষা, বেকারত্ব থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি সরকার।”
তৃণমূলকে বিঁধতে এদিন মতুয়াগড়ে দাঁড়িয়ে নেতাজির উক্তি মনে করিয়ে মোদি বলেন, “আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের টিএমসির হাত থেকে স্বাধীনতা দেব। এই সিন্ডিকেটরাজ থেকে মুক্তি দেব। দুর্নীতি, অসুরক্ষা, বেকারত্ব থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি সরকার।” বাংলায় ক্ষমতায় এলে ‘বেছে বেছে হিসেব নেওয়া হবে’ বলেও দাবি করেন মোদি।
ভোটবঙ্গে বড় ফ্যাক্টর মতুয়া ভোট ব্যাঙ্ক। এদিন ঠাকুরনগরে দাঁড়িয়ে মতুয়াদের মন জয়ে মরিয়া চেষ্টা চালান মোদি। তিনি সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের কথা উল্লেখ করে ঘোষণা করেন, “আমি স্পষ্ট বলছি, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা স্থায়ী ঠিকানা পাবেন এবং একজন ভারতবাসী হিসেবে প্রয়োজনীয় প্রতিটি নথিপত্র আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এটা মোদির গ্যারান্টি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তোলাবাজির আঁতুড় ঘর! ডোমজুড়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পর আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা
-
কাকে বিশ্বাস করবেন মমতা! প্রদীপের পর এবার সাংগঠনিক পদে ইস্তফা রবীন্দ্রনাথের
-
হকার উচ্ছেদে স্থগিতাদেশ, রেলকে জানাতে হবে বিকল্প জায়গা, বড় নির্দেশ হাই কোর্টের
-
বিশ্বকাপ ফুটবলে বুঁদ বিশ্ব! রাত জেগে খেলা দেখেও সুস্থ থাকুন স্রেফ এই টিপসেই
-
যোগ্য হয়েও তৃণমূল জমানায় বঞ্চিত! মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্বারস্থ সঙ্গীতশিল্পীরা, মধ্যস্থতায় রুদ্রনীল
নিবেদিত






