সঞ্জিত ঘোষ, নদিয়া: ধার নিয়ে আর ফেরত দিচ্ছে না দেওর। পাওনা আদায়ে বিছানা-বালিশ নিয়ে দেওরের দোকানের সামনে ধরনায় বউদি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার করিমপুরে। টাকা না পাওয়া পর্যন্ত দোকানের সামনে থেকে সরবেন না বলে সাফ জানিয়েছেন ওই মহিলা।
জানা গিয়েছে, করিমপুর থানার মহিষবাথান এলাকার বাসিন্দা পিয়ালী চক্রবর্তী। তাঁর অভিযোগ, দেওর অভিজিৎ চক্রবর্তী তাঁদের থেকে ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছেন। ফেরতের সময় পেরিয়ে গেলেও টাকা দেননি। এমনকী টাকা চাইলেও বিভিন্ন অজুহাতে তিনি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। ওষুধের ব্যবসায়ী দেওরের বিরুদ্ধে করিমপুর থানা ও বাজার কমিটিতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এর পরই ধরনার সিদ্ধান্ত নেন ওই মহিলা।
চারদিন ধরে দেওরের দোকানের বাইরে ধরনায় পিয়ালীদেবী। প্ল্যাকার্ড, বিছানা-বালিশ নিয়ে দোকানের সামনেই কখনও বসে, কখনও শুয়ে কাটাচ্ছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। নিজের অবস্থানে অনড় পিয়ালী। টাকা না পেলে সরবেন না তিনি। এই ঘটনায় অভিজিৎবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব