সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতির ‘ফাঁদ পাতা’ সাইবার ‘ভুবনে,. কে কোথা ধরা পড়ে, কে জানে।’ কয়েকদিন আগেই সিবিআই জানিয়েছে, অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ১১৭ কোটি টাকা খুইয়েছেন নেটিজেনরা। এরই মধ্যে হোয়াটসঅ্যাপে একটি ‘জাল’ অ্যাপ ডাউনলোড করে ৪ কোটিরও বেশি টাকা খোয়ালেন কেরলের এক ব্যক্তি।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, ৪৫ বছরের ওই ব্যক্তি রাজ্যের ত্রিপুনিথুরার বাসিন্দা। তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানে টোপ দেওয়া হয় সহজে বিনিয়োগে বিপুল রিটার্নের। এমন ‘টোপ’ তিনি গিলেও ফেলেন। মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ফেলেন একটি অ্যাপ। তার পর সেখানে বিনিয়োগ করা শুরু করে দেন। ২৬ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যবর্তী প্রায় আড়াই মাস ধরে চলছিল বিনিয়োগ। কিন্তু লভ্যাংশের অর্থ কিছুই পাননি তিনি। অনেক চেষ্টা করেও একটি টাকাও তোলা সম্ভব হয়নি তাঁর পক্ষে। আর তখনই সন্দেহ হতে থাকে আক্রান্ত যুবকের। তিনি দ্রুত সাইবার পুলিশের দ্বারস্থ হন। দায়ের করেন এফআইআর। ধরা পড়ে, এই দীর্ঘ সময় ধরে সাইবার প্রতারণার শিকার হয়েছেন ওই ব্যক্তি।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর তার পরই সিবিআইয়ের আধিকারিকরা রীতিমতো চমকে যান। জানা যায়, একই রকমভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। সব মিলিয়ে প্রতারণার অঙ্কটা ১১৭ কোটি টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। সব মিলিয়ে ৩ হাজারেরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রয়েছে সিবিআইয়ের।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক