সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে ভারতের দুর্দশা অব্যাহত৷ একদিকে যেখানে দেশবাসীকে পদক জয়ের স্বপ্ন দেখিয়ে চলেছেন শ্রীজেশরা, সেখানে চূড়ান্ত হতাশ করল ভারতীয় মহিলা হকি দল৷ গ্রুপের একটিও ম্যাচ জিততে না পারায় ওলিম্পিক থেকে ছিটকে গেলেন সুশীলা চানুরা৷
শনিবার পুল বি-এর শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ০-৫ গোলে পরাস্ত হয়ে দেশে ফিরছেন ভারতের মহিলা হকি খেলোয়াড়রা৷ প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করার পর এই নিয়ে টানা চারটি ম্যাচে হারল দল৷
একই হাল ভারতীয় দুই মহিলা শাটলার জোয়ালা গুট্টা ও অশ্বিনী পুনাপ্পার৷ হারের হ্যাটট্রিক করলেন তাঁরা৷ গ্রুপের তিন নম্বর ম্যাচে তাইল্যান্ডের পুট্টিটা-স্যাপসিরির কাছে স্ট্রেট গেমে হেরে রিও থেকে ছিটকে গেল ভারতীয় জুটি৷ তাইল্যান্ডের জুটির পক্ষে ম্যাচের ফল ২১-১৭, ২১-১৫৷

হকি ও ব্যাডমিন্টনে ব্যর্থতার দিন সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিট ললিতা বাবর৷ মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেস ইভেন্টের ফাইনালে পৌঁছলেন তিনি৷ সোমবার ফাইনালের লড়াইয়ে নামবেন ললিতা৷ এদিকে, ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ ভারতীয় শুটার গুরপ্রীত সিং৷

উসেইন বোল্টের ট্র্যাকে নামার আগে পুরুষ ডাবলসে সোনা ঘরে তুললেন টেনিস তারকা রাফায়েল নাদাল৷ কানাডা পোসপিসিল-নেস্টর জুটিকে হারিয়ে সোনা জিতে নেন মার্ক লোপেজ ও নাদাল৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব