ইংল্যান্ড: ২ (জুড বেলিংহ্যাম, হ্যারি কেন)
স্লোভাকিয়া : ১ (ইভান স্ক্রাঞ্জ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো ২০২৪ (Euro Cup 2024) এর রুদ্ধশ্বাস প্রিকোয়ার্টার ফাইনাল। আরেকটু হলে অঘটনের সাক্ষী হচ্ছিল ভরা স্টেডিয়াম। স্লোভাকিয়ার কাছে ১-০ হারতে বসেছিল হ্যারি কেনদের দল। যখন সকলেই ধরে নিয়েছিলেন ইউরোপ সেরা টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে ইংল্যান্ড। তখনই জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম। খেলার বয়স তখন ৯০ মিনিট। শূন্যে শরীর ছুড়ে ব্যাকভলিতে বিশ্বমানের গোল করে দলকে লড়াইয়ে ফেরালেন। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। এর পর ‘বুড়ো হাড়ে’ ভেলকি দেখালেন হ্যারি কেন। অতিরিক্ত সময়ের শুরুতেই বিপক্ষের রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে স্লোভাকিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন। সেকেন্ড পোস্টের কাছে ফাঁকা জায়গা থেকে হেড গোল করলেন ইংল্যান্ডের বহু যুদ্ধের ঘোড়া।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!