সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেদিন থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন, একের পর এক প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে তাঁকে৷ কিন্তু এত সহজে ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাসে আঘাত হানা সম্ভব হয়নি৷ দেশের ও দশের দায়িত্ব নিতে মুখিয়ে রয়েছেন তিনি৷ বৃহস্পতিবারই জানা গিয়েছে, ২০২৪ সালের ওলিম্পিক আয়োজন করতে আগ্রহী ট্রাম্প৷
সূত্রের খবর, বুধবার লস এঞ্জেলসের মেয়র এরিক গারসতির সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের৷ মেয়র জানান, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমাজের সার্বিক উন্নতি করার কথা আলোচনা করেছেন৷ হাজার বিদ্রোহ প্রতিবাদ উপেক্ষা করে চলতি বছর সফলভাবে ওলিম্পিক আয়োজন করেছিল ব্রাজিল৷ ২০২৪ সালে দেশের ইতিহাসে তৃতীয়বার গ্রীষ্মকালীন ওলিম্পিকের আয়োজন করতে উদ্যোগী আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওই শহর৷ মার্কিন শহরের সঙ্গে ২০২৪ সালের ওলিম্পিক আয়াজনের লড়াইয়ে ছিল ফ্রান্সের প্যারিস এবং হাঙ্গেরির বুদাপেস্ট৷
হিলারি ক্লিনটনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার উত্তরসূরি হয়েছেন ট্রাম্প৷ তারপরই দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ৷ প্রশ্ন ওঠে, মুসলিম, শরণার্থী এবং মহিলা বিরোধী ট্রাম্প কীভাবে দেশের হিতে কাজ করবেন৷ এর প্রভাব ওলিম্পিক বিডেও পড়তে পারে বলে মনে করেছিলেন মেয়র৷ কিন্তু ট্রাম্পের সঙ্গে কথোপকথনের পর ওলিম্পিক আয়োজনের জন্য আবেদন করা নিয়ে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গিয়েছে৷ এর আগে ১৯৩২ এবং ১৯৮৪ সালে লস এঞ্জেলসে ওলিম্পিকের আসর বসেছিল৷
সর্বশেষ খবর
-
রাত দুটোয় শুভশ্রীকে ফোন, কীভাবে শুরু হয়েছিল ‘দেশু ৭’র জার্নি? সিক্রেট ফাঁস করলেন দেব
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ