Advertisement
Advertisement
Lionel Messi

মেসি গোল দিলেই ভক্তদের বিনামূল্যে বই! বিশ্বকাপ জ্বরে অভিনব ঘোষণা কলেজ স্ট্রিটের প্রকাশকের

ফুটবল, বিশ্বকাপ, লিও মেসির আবেগকে কাজে লাগিয়ে গ্রন্থচর্চাকে ছড়িয়ে দেওয়াই অন্যতম উদ্দেশ্য।

Advertisement
কিশোর ঘোষ
কিশোর ঘোষ

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৮:৫১

link
কিশোর ঘোষ
কিশোর ঘোষ

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৮:৫১

options
link
মেসি গোল দিলেই ভক্তদের বিনামূল্যে বই! বিশ্বকাপ জ্বরে অভিনব ঘোষণা কলেজ স্ট্রিটের প্রকাশকের zoom
'মেসি ম্যানিয়ায়' অভিনব ঘোষণা।

তিনি লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবল ঈশ্বরের বরপুত্র। অনেকে বলেন, ফুটবলার নয়, লোকটা আসলে কবি। সবুজ খাতায় বল-বুটের কালি-কলমে একের পর এক কবিতা লিখে চলেছেন। আর্জেন্টিনা হোক বা বার্সিলোনা কিংবা ইন্টার মায়ামি, ভ্রুক্ষেপ নেই। ৩৮ বছর বয়সেও আঠারোর তরুণের মতো অপ্রতিরোধ্য। রেকর্ডের ছড়াছড়ি। বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারেরর পুরস্কার ব্যালন ডি’অর উপচে পড়ছে বাড়ির শোকেসে। তর্ক পড়ে একটাই— তিনিই কি বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ? গোটা বিশ্বের মেসি ভক্তরা অবশ্যি এই বিষয়ে নিশ্চিত। কলেজস্ট্রিট বইপাড়ার অন্যতম প্রকাশক আদম-এর কর্ণধার গৌতম মণ্ডলও তেমনই একজন। বিশ্বকাপ (FIFA World Cup 2026) জ্বরের বাজারে বাড়ন্ত ‘মেসি ম্যানিয়ায়’ তিনি অভিনব ঘোষণা দিয়েছেন— মেসি গোল করলেই মেসি ভক্ত গ্রন্থপ্রেমীদের বিনামূল্যে নিজের প্রকাশনার একটি করে বই উপহার দেবেন! এখানেই শেষ নয়, আরও অফার রয়েছে।

বৃহস্পতিবার ছিল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম খেলা। শুক্রবার দুপুরে কবি ও প্রকাশক গৌতম মণ্ডল ফেসবুকে ঘোষণা করেছেন, “ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ লিওনেল মেসি যেদিন যেদিন গোল করবেন, তার ২৪ ঘণ্টার মধ্যে আগে আসার ভিত্তিতে প্রথম পাঁচজন মেসিভক্ত গ্রন্থ অনুরাগী আদম প্রকাশনা থেকে প্রকাশিত পছন্দের যেকোনও একটি বই আদম-এর দপ্তর থেকে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।” গৌতম আরও জানিয়েছেন, “কেউ (মেসিভক্ত) যদি বৃহত্তর কলকাতার বাইরে থেকে আসেন এবং তাঁর যদি কোনওরকম অসম্মতি না থাকে, তাহলে তাঁর যাতায়াতের (স্থল বা জলপথের) সম্পূর্ণ খরচও আদম বহন করবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর্জেন্টিনার সমর্থক না হলেও কিন্তু চলবে, কেবল মেসির ভক্ত হলেই আগে আসার ভিত্তিতে প্রথম পাঁচজনকে আদম প্রকাশনার বই বিনামূল্যে দেওয়া হবে।

এখন প্রশ্ন উঠতে পারে, কীভাবে আপনি নিজেকে মেসিভক্ত প্রমাণ করবেন? সোশাল মিডিয়া পোস্টে সেই উত্তরও দিয়েছেন আদম-এর প্রকাশক। তিনি জানিয়েছেন, “নিজেকে মেসিভক্ত প্রমাণ করার জন্য আলাদা করে কোনও সার্টিফিকেট দেখানোর প্রয়োজন নেই।” বই ভালোবেসে আদমের দপ্তরে এলে ‘ফেক’ মেসিভক্তদেরও শূন্য হাতে ফেরানো হবে না। কিন্তু মেসিকে ভালোবাসে বিনামূল্যে বই বিতরণের এই অফার কি স্রেফ পাগলামী? 

একেবারেই নয়। বরং ফুটবল, বিশ্বকাপ, লিও মেসির আবেগকে কাজে লাগিয়ে গ্রন্থচর্চাকে ছড়িয়ে দেওয়াই অন্যতম উদ্দেশ্য। এই বিষয়ে গৌতমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পেলে, মারাদোনাকে মাথায় রেখেও বলতে পারি মেসির মতো শিল্পী ফুটবলার পৃথিবী আগে দেখেনি। একটা কথা জানাতে চাই, আর্জেন্টিনার সমর্থক না হলেও কিন্তু চলবে, কেবল মেসির ভক্ত হলেই আগে আসার (কলেজ স্ট্রিটে আদমের দপ্তর ৩ রমানাথ মজুমদার স্ট্রিট)  ভিত্তিতে প্রথম পাঁচজনকে আদম প্রকাশনার বই বিনামূল্যে দেওয়া হবে। এভাবে যদি বই পড়ার অভ্যেস খানিক বাড়ে, গ্রন্থপ্রেমীদের কিছুটা উৎসাহ দেওয়া যায়, তাহলেই আমার উদ্দেশ্য সার্থক হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.