প্রিয় দলের সাফল্য কামনায় যজ্ঞ থেকে ICU-তে ম্যাচ দেখানোর আয়োজন! রাজ্যজুড়ে বিশ্বকাপ জ্বর
ফাইনাল দেখানোর জন্য শহরের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা তো বটেই, অন্যান্য জেলাতেও চড়েছে উত্তেজনার পারদ। হুগলি জেলার বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হয়েছে। চুঁচুড়ায় স্টার ক্লাবের মাঠে লাগানো হয়েছে মারাদোনা ও মেসির ফ্লেক্স-সহ আর্জেন্টিনার গোটা টিমের ছবি। দুপুর থেকেই ক্লাবের আর্জেন্টিনা ভক্তরা পিকনিকের মধ্যে দিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছেন।