অভিনেত্রী থেকে নেত্রী লকেট, এক দশকের মার্কশিটে পদ্মপ্রার্থীর বিবর্তন-কাহন
সেলুলয়েডের মায়া কাটিয়ে রাজনীতির ময়দানে লকেট চট্টোপাধ্যায়ের দাপুটে নেত্রী হয়ে ওঠার সফর একঝলকে।
আরও পড়ুন:
‘মিনিস্টার ফাটাকেষ্ট’, 'ক্রান্তি’, ‘অভিমন্যু’, ‘অগ্নি’, ‘মায়ের আঁচল’, ‘পরিবার’, ‘ত্যাগ’, ‘শুভদৃষ্টি’, ‘চাঁদের বাড়ি’, ‘গোঁসাইবাগানের ভূত’, ‘লে হালুয়া লে’, ‘অভিশপ্ত নাইটি’ এবং ‘খোকাবাবু’র মতো বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন লকেট। তার পরই রাজনৈতিক কেরিয়ারে হাতেখড়ি। আর সেই সেলুলয়েডের মায়া কাটিয়েই লকেট চট্টোপাধ্যায় বর্তমানে দুঁদে নেত্রী।
আরও পড়ুন:
২০১৯ সালে হুগলি থেকে জিতে সাংসদ হওয়ার পরই বঙ্গ বিজেপি তো বটেই, পরবর্তীতে জাতীয় স্তরেও নেত্রীর লকেটের কদর বাড়ে। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের পরিসর শুধু বাংলা আটকে থাকেনি। বরং উত্তরাখণ্ডের বিধানসভা ভোটের সময়ে নিজের দক্ষ পিআর স্কিলের মাধ্যমে দলের হয়ে বাংলা এবং সেই রাজ্যের মধ্যে সেতুবন্ধনও করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। উত্তরাখণ্ডে তাঁকে দেওয়া হয়েছিল সহ-পর্যবেক্ষকের দায়িত্ব।