মহাভারতের ‘বনপর্বে’ উল্লেখিত হুগলির ত্রিবেণীতে এবার বসছে কুম্ভস্নানের আসর, দেখুন প্রস্তুতির ছবি
৭০২ বছর পর ত্রিবেণীতে শুরু হল তিনদিনের কুম্ভমেলা, ১৩ তারিখ হবে শাহী স্নান।
আরও পড়ুন:
সারা পৃথিবীর মানুষ হরিদ্বার, এলাহাবাদ, উজ্জ্বয়িনী ও নাসিক - এই চারটি জায়গাকেই কুম্ভমেলার পবিত্র স্থান হিসেবে চেনেন। তবে মহাভারতের 'বনপর্বে' পুলস্ত্য মুনি এই ত্রিবেণী তীর্থে কুম্ভের কথা উল্লেখ করেছেন। সেই পুণ্যতীর্থ ত্রিবেণীতে কুম্ভস্থানের মধ্যে দিয়ে পবিত্র হবে বঙ্গ। এবার ত্রিবেণীও আগামী দিনে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে বলে আশা প্রশাসনের।
আরও পড়ুন:
কল্যাণীর মাঝেরচরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটেও কুম্ভমেলা শুরু। পাঁচদিনের এই কুম্ভমেলায় বিভিন্ন জায়গা থেকে নাগা সন্ন্যাসীরা জমায়েত করেছেন। এই মেলার আনুমানিক খরচ প্রায় ৭০ লক্ষ টাকা। শনিবার প্রায় ১o হাজার তীর্থযাত্রীদের জন্য দুপুরের খিচুড়ি, একটি তরকারির ব্যবস্থা করা হয়েছিল। রবিবারও একই ব্যবস্থা থাকছে। প্রায় ৫০০ সাধু সন্ন্যাসীর দুবেলার খাবার ব্যবস্থা রাখা হয়েছে।