IPL নিলামে রেকর্ড দামে বিকোলেন ঈশান কিষান, দেখে নিন ১০ কোটির বেশি দাম পেলেন কারা
১০ কোটির তালিকায় একগুচ্ছ ভারতীয় তারকা।
ইয়ন মর্গ্যানের পর নয়া অধিনায়কের খোঁজে ছিল কেকেআর। আর কিং খানের দলের পছন্দের তালিকায় উঠে এসেছিল শ্রেয়স আইয়ারের নাম। তাই এদিন মেগা নিলামে যেনতেন প্রকারে তাকে নেওয়ার চেষ্টা চালায় কেকেআর। শেষমেশ বাকিদের পিছনে ফেলে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ককে দলে নেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি।