অভিষেকের চিরকুট থেকে দিগ্বেশের পিচবুক, চলতি আইপিএলে চর্চায় অভিনব সেলিব্রেশন
তালিকায় রয়েছে কেএল রাহুলের সেলিব্রেশনও।
পাঞ্জাবের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুকে কিছু লেখার অভিনয়ে মেতে উঠেছিলেন দিগ্বেশ। তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। তারপর মুম্বই ম্যাচে ফের নোটবুক সেলিব্রেশন করায় আইপিএলের বিধিভঙ্গ করে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা দিতে হয় তাঁকে। তাতেও থামেননি। কেকেআরের বিরুদ্ধে করেছিলেন নতুন পিচবুক সেলিব্রেশন।