বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে বাংলা। নিম্নচাপ ও ভরা কোটালে জেরে নাজেহাল দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। ছবি: বিশ্বজিৎ নস্কর।
২৬
সকাল থেকেই সুন্দরন, কাকদ্বীপ, গোসাবা, সাগর এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ভেঙেছে একাধিক নদীর বাঁধ। ছবি: বিশ্বজিৎ নস্কর।
ভূস্বর্গের অপরিসীম সৌন্দর্য। প্রকৃতি যেন ঢেলে দিয়েছে। তার সঙ্গে জুড়েছে মানব সভ্যতার অগ্রগতি। প্রাকৃতিক সৌন্দর্যকে অটুট রেখে মানুষের সুবিধার্থে চন্দ্রভাগা নদীর উপর তৈরি হল বিশ্বের উচ্চতম রেলসেতু!
২৬
বলা হচ্ছে, প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার উঁচুতে দুই পাহাড়কে জুড়ল লোহার 'আর্ক'। পেরলেই উপত্যকার সৌন্দর্যের মাঝে এসে পড়বেন আপনি।
কাজ সহজ ছিল না মোটেও। ২০০৪ সাল থেকে সেতু তৈরি করে রেললাইন বসানোর কাজে ঝুুঁকিও ছিল ঢের। সমস্ত অতিক্রম করে তৈরি হল ইতিহাস। শনিবার তা চালু হয়ে গেল।
৪৬
উচ্চপ্রযুক্তির সমস্ত যন্ত্রাংশ ব্যবহৃত হয়েছে এই কাজে। রেলযাত্রীদের সুরক্ষার কথাও মাথায় রাখতে হয়েছে নির্মাণকর্মীদের। তাই সেতুর আকার অনুভূমিকের বদলে অর্ধচক্রাকার।
৫৬
স্বাধীনতার ৭৫ বছরে 'ভারত আবার জগৎসভায়' উচ্চ আসনে বসল। কারণ, চন্দ্রভাগার উপর নির্মিত রেলসেতুটিই বিশ্বের উচ্চতম। তাই সেতুর উদ্বোধনের পরই উড়ল তেরঙ্গা।