তাব্বুর রূপের তৃষ্ণা, অভিনেত্রীর নতুন ছবিতে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা
বয়স যেন তাব্বুর কাছে সংখ্যামাত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ২১:০৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ২১:০৫
১৭
তবসুম ফতিমা হাসমি। এই নামে লোকজন তাঁকে কমই চেনে। যে নাম একডাকে সাড়া ফেলে দেয়, তা তাব্বু। যেমন অভিনয়, তেমনই রূপের জাদু। তাতেই তৃষ্ণার্ত অনুরাগীদের মন।
Advertisement
২৭
হায়দরাবাদি মুসলিম পরিবারে জন্ম তাব্বুর। অভিনেত্রীর বাবা জামাল আলি হাশমি সাতের দশকে পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। পরে ভারতে চলে আসেন তাঁর মা রিজওয়ানার সঙ্গে থাকতে।
নায়িকা হিসেবে তাব্বুর সফর শুরু তেলুগু সিনেমা 'কুলি নম্বর ১' দিয়ে। তারপর 'বিজয় পথ', 'প্রেম', 'হিম্মত'-এর মতো একাধিক ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন তাব্বু।
৫৭
অভিনেত্রী যেমন একদিকে বাণিজ্যিক সিনেমা করেছেন, আরেক দিকে তাঁর ঝুলিতে রয়েছে 'মাচিস', 'হু তু তু', 'নেমসেক', 'চাঁদনী বার', 'মকবুল', 'দৃশ্যম', 'হায়দর'-এর মতো সিনেমা।
চলতি বছরে তাব্বুকে দেখা গিয়েছে 'ক্রু' আর 'অউরো মে কাহা দম থা' সিনেমায়। আন্তর্জাতিক 'ডিউন' সিরিজেরও গুরুত্বপূর্ণ অঙ্গ ৫৩ বছরের অভিনেত্রী।
৭৭
পঞ্চাশ পেরিয়েও অবিবাহিত তাব্বু। একসময় নায়িকার সঙ্গে দক্ষিণী স্টার নাগার্জুনের প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে এখন তিনি নিজের একাকী জীবনেই খুশি। ছবি: ইনস্টাগ্রাম।
‘শীতকালের সুখবর’, নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে আরও একবার অপরাজিতা আঢ্য
নতুন চমক উইন্ডোজের!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ১৮:৪৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪, ১৮:৪৪
১৬
প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের জন্য ফের একবার ইমামি গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। আর সেই সুবাদেই আরও একবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ধরা দিলেন উইন্ডোজের 'ঘরের মেয়ে' অপরাজিতা আঢ্য।
২৬
'রামধনু', 'বেলাশেষে', 'প্রাক্তন', 'পোস্ত' থেকে 'রক্তবীজ', 'বহুরূপী'র মতো একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে উইন্ডোজ। তবে বড়পর্দার বাইরে বিজ্ঞাপনী জগতেও কিন্তু সফল পরিচালকজুটি নন্দিতা-শিবপ্রসাদ।