শতাব্দীপ্রাচীন চৈতন্য পাঠাগার বাঁচাতে ক্যালকাটা হেরিটেজ কালেক্টিভের বিশেষ উদ্যোগ
১৩৫ বছরের পুরনো গ্রন্থাগারকে পুনরুজ্জীবিত করতে চালু হল চৈতন্য প্রজেক্ট।
আরও পড়ুন:
১৮৮৯ সালের ৫ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিনে গৌরহরি সেন, কুঞ্জবিহারী দত্তের উদ্যোগে এবং গঙ্গানারায়ণ দত্তের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল এই গ্রন্থাগার। তখন দু’আনায় সদস্যপদ ও দশ টাকায় আজীবন সদস্যপদ মিলত। শহরের প্রথম কয়েকটি গ্রন্থাগারের মধ্যে অন্যতম এই চৈতন্য লাইব্রেরির সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নাম জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের।