শাহী ভাষণ মাত্র ২৩ মিনিটের, ধর্মতলায় ভিড়েও চমক দিতে পারল না বিজেপি
বিজেপি কর্মীদের প্রাপ্তি, দলের বঙ্গ নেতাদের ঐক্যের ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ২০:৫৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ২০:৫৩
১৬
ধর্মতলায় বিজেপির যে সভা নিয়ে এতদিন ধরে এত আলোচনা, এত প্রস্তুতি, সেই সভাকেও সর্বাত্মক রূপ দিতে পারলেন না গেরুয়া শিবিরের নেতারা।
Advertisement
২৬
সভায় গ্রাম-গঞ্জ থেকে লোক এসেছিলেন বটে। তবে লক্ষ লোকের জমায়েতের যে দাবি বিজেপির তরফে করা হচ্ছিল, প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেই দাবির ধারেকাছেও যেতে পারেনি গেরুয়া শিবির। তাছাড়া দলীয় কর্মীদের সেই জোশও চোখে পড়ল না।
সভার সামনের দিকে ভিড় ছিল বটে। একটু দূরের দিকে তাকাতেই দেখা গেল মানুষের মাথার চেয়ে ফাঁকা জায়গাই বেশি। ভিড়ের দৈর্ঘ্যও বিশেষ নজর কাড়েনি।
Advertisement
৪৬
অমিত শাহর ভাষণেও বিশেষ নতুন বার্তা ছিল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মাত্র ২৩ মিনিটের বক্তৃতা করেছেন। দলীয় কর্মীদের প্রত্যাশা ছিল অন্তত আধা ঘণ্টার ভাষণ দেবেন শাহ, মমতা সরকারকে তুলোধোনা করবেন।
৫৬
সভা থেকে চেনা সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সবটাই পুরনো ইস্যুতে। নতুন সেভাবে কিছুই শোনা যায়নি শাহী সভায়। ফলে কর্মীদের মধ্যে উৎসাহও সেভাবে চোখে পড়েনি।
২০২১ সালের নভেম্বরে অনুপমের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা পিয়ার। এই বছরই আবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিলিতে পিয়ার সঙ্গী হন পরমব্রত।
৪৭
শোনা যায়, এই সফরেই নাকি পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে। ধীরে ধীরে গভীর হয় সখ্য। দেখা হয় ঘনঘন। কফিশপে আড্ডা চলতে থাকে। তার পর শুরু প্রেম। বাড়ে ঘনিষ্ঠতা। যদিও পরম তখন মন দেওয়া-নেওয়ার কথা স্বীকার করতে চাননি।
৫৭
এর মধ্যেই আবার গুঞ্জন। শোনা যায়, গোপনে নাকি বিয়ে সেরে ফেলেছেন পরমব্রত ও পিয়া। একেবারে মিথ্যে, সাফ জানিয়েছিলেন অভিনেতা।
কিন্তু প্রেমের জোয়ারে ভেসে যান দুজন। শোনা যায়, লন্ডনে বয়ফ্রেন্ড পরমব্রতর শুটিং দেখতে পৌঁছে গিয়েছিলেন পিয়া। এদিকে আবার প্রেমিকা ও তাঁর পরিবারের সঙ্গে নাকি পার্ক স্ট্রিটের রেস্তরাঁতেও গিয়েছিলেন পরমব্রত।
৭৭
যাই হোক, এবার যাবতীয় জল্পনা-কল্পনার ইতি। অবশেষে ভালোবেশে শুভ পরিণয়। পিয়া হলেন পরমের পরিণীতা। সুখের হোক এই দাম্পত্য, রইল শুভেচ্ছা।