সিপের ধরনধারণ যে বদলাচ্ছে, তা ‘সঞ্চয়’-এর পাঠকরা ইতিমধ্যেই পড়েছেন আমাদের বিভিন্ন প্রতিবেদনে। নতুন শ্রেণির সিপ বাজারে চলে আসছে নানা অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার কল্যাণে। সর্বশেষ যোগ দিয়েছে এই তালিকায় সুন্দরম মিউচুয়াল ফান্ড। গত ৩ মার্চ থেকে কয়েকটি পরিবর্তন দেখতে পেয়েছেন ফান্ড হাউসটির গ্রাহকরা। মূলত ডেলি সিপ সম্বন্ধে জানিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ।
দৈনিক সিপের চালু বৈশিষ্ট্য
সিপের কিস্তি, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট, নন-বিজনেস ডে-তে প্রসেসিং হয় না।
ডেলি সিপের ক্ষেত্রে টেনিওর এক বছর।
নতুন বৈশিষ্ট্য
কিস্তি তথা ডেবিট সমস্ত নন-বিজনেস ডে’তে প্রসেস করা হবে। মানে ছুটির দিন এবং সপ্তাহের শেষে উইক-এন্ডেও এর ব্যতিক্রম হবে না।
ডেলি সিপের নতুন টেনিওর হবে ‘পারপেচুয়াল’, নিয়ম অনুযায়ী তা ৪০ বছরের জন্য করা যাবে।
এনএসই: ইনডেক্সে পরিবর্তন
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একগুচ্ছ অদলবদল আনার কথা ঘোষণা করেছে একাধিক সূচকে। উল্লেখযোগ্যভাবে এনএসই নিফটি এবং এনএসই নিফটি নেক্সট ৫০-দু’টিতেই পরিবর্তন আসন্ন। এনএসই ১০০-এর কিছু রদবদল হওয়ার কথা বলা হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে এই বদল চালু হবে।


সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের