Advertisement
Advertisement
Hockey World Cup 2026

বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?

শনিবার অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে হেরে হকি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তা দুর্গম করে ফেলেছে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৫:৫১

options
link
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত? zoom
নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচের মুহূূর্ত। ছবি হকি ইন্ডিয়া।
Advertisement

শনিবার অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে ১-৩ ব্যবধানে হেরে হকি বিশ্বকাপে (Hockey World Cup 2026) সেমিফাইনালে ওঠার রাস্তা দুর্গম করে ফেলেছে ভারত। তবে অঙ্কের বিচারে এখনও শেষ চারে পৌঁছতে পারেন হরমনপ্রীত সিংরা। সেই দরজা নতুন করে খুলেছে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ১-৩ হারে।

নেদারল্যান্ডস ইতিমধ্যেই ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াই ভারত, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের। পুল ‘ই’-তে ৩ পয়েন্ট করে রয়েছে তিন দল। তবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের গোলপার্থক্য শূন্য। ভারতের গোলপার্থক্য -৪। বোঝাই যাচ্ছে, শেষ চারে ওঠার ক্ষেত্রে ভারতের কাঁটা গোলপার্থক্য।

Advertisement

অঙ্কের বিচারে এখনও শেষ চারে পৌঁছতে পারেন হরমনপ্রীত সিংরা। সেই দরজা নতুন করে খুলেছে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ১-৩ হারে।

এখন প্রশ্ন হল, কোন অঙ্কে সেমিফাইনালে যাবে ভারত? অঙ্কটা আপাতদৃষ্টিতে বেশ সহজ। শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতেই হবে ভারতকে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে, অন্য ম্যাচে নেদারল্যান্ডস যেন ইংল্যান্ডকে হারায়। এমনকী সেই ম্যাচ ড্র হলেও ভারতের সেমিফাইনালের আশা শেষ। কেবল তা-ই নয়, কত ব্যবধানে ভারত জিতছে এবং নেদারল্যান্ডস কত ব্যবধানে ইংল্যান্ডকে হারাচ্ছে, তার উপরেও নির্ভর করবে অনেককিছু। এখন পর্যন্ত ভারত ৩টি গোল করেছে, হজম করেছে ৭টি।

ধরুন, ভারত আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারাল। তাহলে ভারতের মোট গোল হবে ৬টি, আর হজম করবে ৮টি। অন্যদিকে নেদারল্যান্ডস যদি ইংল্যান্ডকে ২-০ হারায়, ইংল্যান্ডের গোলসংখ্যা দাঁড়াবে ৫, হজম করা গোল সংখ্যা ৭। সেক্ষেত্রে গোলসংখ্যার বিচারে এগিয়ে যাবে ভারত। কিন্তু ভারত ৩-১ জিতল এবং নেদারল্যান্ডসও ইংল্যান্ডকে ৩-১ হারাল, তখন দু’দলেরই গোলসংখ্যা হবে ৬, হজম করা গোল সংখ্যা ৮। তখন শুরু হবে পরের অঙ্ক। দেখা হবে ‘ফিল্ড গোল’।

সেখানেই ভারতের চিন্তা আরও বাড়ছে। পুলে ভারতের এখনও পর্যন্ত ফিল্ড গোল মাত্র একটি। ইংল্যান্ডের বিরুদ্ধে দিলপ্রীত সিংয়ের করা গোলটি। ইংল্যান্ডের ফিল্ড গোল ৩টি। সবক’টিই ভারতের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনার বিরুদ্ধে যত বেশি ব্যবধানে জেতা যায়, ততই সুবিধা ভারতের। পাশাপাশি নেদারল্যান্ডসকেও ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। গোলের হিসাবেই হয়তো শেষ পর্যন্ত ঠিক হবে ভারতের ভাগ্য।

আর্জেন্টিনার বিরুদ্ধে যত বেশি ব্যবধানে জেতা যায়, ততই সুবিধা ভারতের। পাশাপাশি নেদারল্যান্ডসকেও ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে।

আর্জেন্টিনার বিরুদ্ধে সাম্প্রতিক রেকর্ডও স্বস্তি দিচ্ছে না ভারতকে। এ বছর এফআইএইচ প্রো লিগে দু’বার মুখোমুখি হয়েছে দু’দল। দু’বারই জিতেছে আর্জেন্টিনা। এক ম্যাচে ভারতকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর অন্য ম্যাচে জয় ৪-২ ব্যবধানে। তাই সেমিফাইনালের দরজা এখনও খোলা থাকলেও ভারতের সামনে ভুল করার কোনও জায়গা নেই। প্রথমে আর্জেন্টিনাকে হারাতে হবে। তার পর তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস-ইংল্যান্ড ম্যাচের দিকে। পুল ‘ই’-র শেষ দু’টি ম্যাচই সোমবার। ফলে নিজেদের ম্যাচে বড় জয়ের পাশাপাশি দ্বিতীয় ম্যাচের দিকেও নজর রাখতে হবে ভারতকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.