সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ‘জলে কুমির, ডাঙায় বাঘ’। আতঙ্কের সেই কুমিরের সঙ্গে জলকেলি তরুণীর! সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে চমকে দেওয়া ভিডিও। যা দেখে হতবাক নেটাগরিকদের একাংশ। অনেকে আবার আঁতকে উঠছেন এই বলে—কুমিরটা যদি হামলা করত! অনেক অবশ্য কুমিরের সঙ্গে তরুণীর ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে শুরুতেই দেখা যায়, বিশাল আকারের একটি কুমির জলের নিচে সাঁতার কাটছে। হঠাৎই পিছন থেকে সাঁতার কেটে এগিয়ে আসেন স্বল্পবসনা এক তরুণী। শুধু তাই নয়, উভচর এই সরীসৃপটিকে স্পর্শও করতে দেখা গিয়েছে তরুণীকে। যা দেব বিস্মিত নেটদুনিয়া। স্বভাবতই এমন ভিডিও লক্ষ লক্ষ শেয়ার হয়েছে। পাশাপাশি ভরে উঠেছে কমেন্টবক্স।
View this post on Instagram
অনেকেই চমকে গিয়েছেন কুমির ও তরুণীর যুগলবন্দি দেখে। কেউ কেউ আবার মজা করেছেন। এক নেটাগরিক মজার ছলে মন্তব্য করেছেন, “গরিব একটা কুমিরের পাশে হিংস্র ও বিপজ্জনক প্রাণীকে দেখলাম। কী জানি শেষ পর্যন্ত কুমিরটার কী হয়েছে!” উল্লেখ্য, কুমির ও তরুণীর একসঙ্গে সাঁতার কাটার ভিডিও কোথায় তোলা হয়েছিল, তা জানা যায়নি। ফলে এর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। তাদের অনুমান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তৈরি করা হয়েছে কুমিরটিকে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন।
সর্বশেষ খবর
-
মশার লার্ভার হটস্পট টালিগঞ্জ, কসবা, নিউ আলিপুর! রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪ হাজার
-
ক্রিকেট বিশ্বায়নের বাস্তবায়ন! ভারত-জাপান ম্যাচ নিয়ে আবেগঘন বিসিসিআই সচিব
-
লম্বা চুল, গাল ভর্তি দাড়িতে রুক্ষ রণবীর! ‘প্রলয়’-এর সেট থেকে ফাঁস লুক, দেখুন ভিডিও
-
অন্নপূর্ণার টাকা না পেলে এবার সহজেই জানাতে পারবেন অভিযোগ! হেল্পলাইন নম্বর চালু শুভেন্দু সরকারের
-
প্যারিসে স্বামী নারায়ণ মন্দির উদ্বোধন, আপ্লুত মোদি বললেন, ‘ভারত-ফ্রান্স সম্পর্ক শিখর ছুঁল’