সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘের খাঁচায় ঢুকে আত্মরাম খাঁচাছাড়া! এক হুঙ্কারেই পড়িমড়ি পালিয়ে বাঁচলেন দুই যুবকের। যদিও বাঘের সঙ্গে ছবি তুলবেন বলে যাবতীয় নিময় মেনে তাইল্যান্ডের একটি চিড়িয়াখানার বাঘের খাঁচায় ঢুকেছিলেন দুই যুবক। তার পরই বাঘের রাগে কুপোকাত। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
মজার ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘অ্যারন১৯৮০৯৬’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। চমকদার ঘটনাটি তাইল্যান্ডের ‘দ্য মিলিয়ন ইয়র্স স্টোন পার্ক অ্যান্ড ক্রোকোডাইল’ ফার্মের একটি বাঘের খাঁচার। ভিডিওতে দেখা গিয়েছে, দুই যুবক ঢুকেছেন বাঘের খাঁচায়। ছবি তোলায় শুরু হয়েছিল। প্রথমটা মোটা শিকলে বাঁধা বাঘবাবাজি শান্তই ছিল। কিন্তু ছবির স্বার্থে তাকে লাঠি দিয়ে খোঁচা দেওয়া হচ্ছিল। প্রথম দুবার ছেলেমানুষে সহ্য করলেও তৃতীয়বারে বেজায় বিরক্ত বাঘ জব্বর হুমকি দেয়। তাতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার যোগাড়!
View this post on Instagram
বাঘের হুঙ্কারে কুপোকাত দুই যুবক ভয়ে একছুটে বেরিয়ে আসেন খাঁচার বাইরে। ঘাড় ঘুরিয়ে গোটা কাণ্ড দেখ বাঘটি। প্রাণ বাঁচিয়ে খাঁচার বাইরে বেড়িয়ে এসে এক জন আবার মাটিতে মাথা ছুঁইয়ে প্রণামও করেন। ভিডিওটিতে ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি ‘লাভ’ চিহ্ন পড়েছে। অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। কেউ কেউ আবার বাঘের এই বন্দিদশা নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়েছে ভিডিওটি।
সর্বশেষ খবর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের