মাত্র ২৪ ঘণ্টা আগে ভোটের ফল বেরিয়েছে। তৃণমূলের হার নিশ্চিত হতেই বিভিন্ন মহল থেকে ক্ষোভপ্রকাশের বন্যা শুরু হয়েছে বিদায়ী সরকারের বিরুদ্ধে। একের পর এক অভিযোগ উঠছে বিদায়ী শাসকদল তৃণমূলের বিরুদ্ধেও। এবার সেই তালিকায় এবার জুড়ল মনোজ তিওয়ারির নাম। রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি ঘোষণা করে দিলেন, তিনি তৃণমূল ছাড়ছেন।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে তৃণমূল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রার্থী তালিকায় প্রতিবারই চমক থাকে। বিনোদুনিয়া এবং খেলার দুনিয়া দুই ক্ষেত্র থেকেই প্রার্থী তালিকায় প্রতিবার কোনও না কোনও নতুন মুখ উঠে আসেন। যেমনটা একুশের ভোটে উঠে এসেছিল মনোজ তিওয়ারির নাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে তাঁকে টিকিট দিয়েছিলেন তাই নয়, ভোটের পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেন। কিন্তু সেই মনোজকে এবার আর টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী হতে না পেরে আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার দল হারায় রীতিমতো বিস্ফোরণ ঘটালেন।
মনোজের দাবি, রাজ্যের নির্বাচনী ফলাফলে তিনি একেবারেই অবাক হননি। তাঁর কথায়, “গোটা দল যখন আদ্যপান্ত দুর্নীতি জড়িয়ে পড়ে, কোনও উন্নয়ন না করে দুর্নীতির রাজনীতি করে তখন এই ধরনের ফলাফল হয়ই।” মনোজের অভিযোগ, “তৃণমূল বিরাট টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে। অন্তত ৭০-৭২ জন ৫ কোটি টাকা করে দিয়ে টিকিট কিনেছেন।”
প্রাক্তন মন্ত্রীর দাবি, তাঁকেও পাঁচ কোটির বিনিময়ে টিকিট কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। কটাক্ষের সুরে মনোজের অভিযোগ, “আমাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি গ্রহণ করিনি। শুধু জানতে চাই যারা টাকা দিয়ে টিকিট কিনেছিল, তাদের মধ্যে কতজন জিতেছেন।” এরপরই তাঁর ঘোষণা, “আমার স্পষ্ট কথা। আমার জন্য তৃণমূলের অধ্যায় শেষ।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
নিবেদিত






