Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Kolkata Police

মমতা-অভিষেককে এক্স মাধ্যমে আনফলো কলকাতা পুলিশের, ফলো মোদি-শুভেন্দুকে

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পিএমও ইন্ডিয়া, অমিত শাহ এবং হোম মিনিস্টার ইন্ডিয়া পেজটিকেও ফলো করা শুরু করেছে কলকাতা পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১১:৩২

options
link
মমতা-অভিষেককে এক্স মাধ্যমে আনফলো কলকাতা পুলিশের, ফলো মোদি-শুভেন্দুকে zoom
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

ছাব্বিশের নির্বাচনে বাংলার রাজনৈতিক পালাবদল। গত ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় বাংলার ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা হারানোর পরই এবার কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন ফলো করল কলকাতা পুলিশ। উল্লেখযোগ্য বিষয় হল, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পিএমও ইন্ডিয়া, অমিত শাহ ও হোম মিনিস্টার ইন্ডিয়া পেজটিকেও এক্স হ্যান্ডেল ফলো করা শুরু করেছে কলকাতা পুলিশ।

এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, সকলেই শাসকদলের হয়ে কাজ করতে বলেই অভিযোগ উঠত। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের নিশানায় উঠে এসেছে ‘মমতার পুলিশ’ শব্দবন্ধ। তবে সরকারের হাতবদল হতেই এবার সোশাল মাধ্যমে মমতা-অভিষককে অনফলো করে দিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের টুইটারে উঠে এসেছে মোদি-শাহের পেজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Election 2026: Kolkata police unfollow Mamata and abhishek
এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ফলো করেছে কলকাতা পুলিশ।

যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারা এখনও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করে রেখেছেন। এদিকে আজ ঐতিহাসিক ব্রিগেডে মোদি-শাহের উপস্থিতিতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ। গঠিত হতে চলেছে গেরুয়া মন্ত্রিসভা। যাঁদের হাতেই থাকবে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব। ক্ষমতা বদল হতে না হতেই আন ফলো ট্রেন্ড শুরু করে দিল কলকাতা পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.