নির্বাচনী যুদ্ধ মানে শুধু কি একে অপরের বিরুদ্ধে প্রচার আর মৌখিক আক্রমণ? মোটেই নয়। এমনকী ভোটের (West Bengal Election 2026 2nd Phase) দিনও এই লড়াই শুধুমাত্র বন্দি ব্যালটবাক্সে। বাইরে দেখা হলে একে অপরের প্রতি উদাসীনতা দেখিয়ে এড়িয়ে যাওয়া নয়। বরং মিষ্টি হাসি হেসে সৌজন্য বিনিময়ের মতো ব্যতিক্রমী ছবি ধরা পড়ল ছাব্বিশের বঙ্গভোটে। উত্তরপাড়া এবং আরামবাগ বিধানসভা কেন্দ্রের সিপিএম ও তৃণমূল প্রার্থীদের যেভাবে সৌজন্য বজায় রাখতে দেখা গেল, তা সত্যিই মন ভালো করে দেয়। বুধবার সকালে উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় একটি বুথ থেকে বেরনোর সময়ে দেখা হয় তাঁর প্রতিপক্ষ, তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁকে দেখে মীনাক্ষী এগিয়ে গিয়ে হাসেন। পালটা হাসি ফিরিয়ে দেন শীর্ষণ্যও। এই সৌজন্য সাক্ষাতের পর মীনাক্ষী ‘আসছি’ বলে বুথ থেকে বেরিয়ে যান। অন্যদিকে আরামবাগের একটি বুথেও দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করলেন তৃণমূল-সিপিএম প্রার্থী।
এই বিষয়ে আরও খবর
একুশের নন্দীগ্রামের পর ছাব্বিশের ভোটের লড়াই বামেদের তরুণ ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী উত্তরপাড়ার সৈনিক। তাঁর লড়াই তৃণমূল প্রার্থী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য এবং বিজেপি প্রার্থী প্রাক্তন এনএসজি দীপাঞ্জন গুহ। প্রচারপর্বেও বারবার দেখা গিয়েছে মীনাক্ষী বিরোধীদের ডেরায় গিয়েও ভোটভিক্ষা করেছেন। রাজনীতির উর্ধ্বে উঠে সকলের দুয়ারে পৌঁছে গিয়েছেন শুধু এটুকু প্রমাণ করতে যে তিনি উত্তরপাড়ার ‘ঘরের মেয়ে’। ভোটের সকালেও একই মীনাক্ষীর সেই প্রকৃতিই ধরা পড়ল। কানাইপুর নেতাজি স্কুলের বুথে সকাল সকাল গিয়েছিলেন মীনাক্ষী। সেখান থেকে বেরনোর মুখে দেখা হয় তৃণমূল প্রার্থী শীর্ষণ্যর সঙ্গে। হেসে কথা বলেন দুই শিবিরের দুই প্রার্থী। ফেরার সময়ে বাঙালির চিরকালীন রীতি মেনে মীনাক্ষী বলেন ‘আসছি’। শীর্ষণ্যও হেসে বিদায় দেন।

আরামবাগেও ভোটের দিন (West Bengal Election 2026 2nd Phase) একইরকম সৌজন্যের রাজনীতির ছবি দেখা গেল। বুথ পরিদর্শনে গিয়ে একে-অপরকে জড়িয়ে ধরলেন সিপিএম ও তৃণমূল প্রার্থী। দু’জনের দেখা হতেই কুশল বিনিময় করলেন দুই দলেরই মহিলা প্রার্থী। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ও সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিত এদিন আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের ২১৫, ২১৬ ও ২১৭ নম্বর বুথে যান। মিতা ও বীথিকা উভয়েই বললেন, ”আমরা মানুষ। মানবিকতা চলে যায়নি। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। শান্তিপূর্ণ ভোট হোক, এটাই চাই। ফলাফলে দেখা যাবে কে জিতব আর কে হারব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন, দুর্নীতির অভিযোগে বাড়ি ভাঙচুর ক্রুদ্ধ জনতার
-
ভিন রাজ্যে পালিয়েও শেষরক্ষা হল না! কর্ণাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
হাঁটু-কোমরের ব্যথায় এবার ভরসা রোবট, কলকাতায় চিকিৎসকদের মেলা বসল উডল্যান্ডসে
-
‘রাজনীতির জন্যই ডুবছে বাংলার ফুটবল’, বিশ্বকাপে মহিলা রেফারি দেখে নস্ট্যালজিক ভারতের অনামিকা
-
আর জি কর কাণ্ডে বিনীত গোয়েলকে সিবিআই তলব, ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড আইপিএসের বয়ান রেকর্ড
নিবেদিত






