Advertisement
Advertisement
West Bengal Assembly Election

আগে মানবতা, প্রচার ফেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিতে ছুটলেন প্রার্থী

জোরকদমে ভোটের প্রচার করছিলেন। সেসময়ে কানে আসে থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর রক্তের প্রয়োজন। শুধু তাই নয়, ওই শিশুর সঙ্গে তাঁর রক্তের গ্রুপও মিলে গিয়েছিল। সেই কথা জানার পরেই প্রচার বন্ধ করে হাসপাতালে ছুটে গেলেন তিনি। ব্লাডব্যাঙ্কে গিয়ে নিজের রক্তদান করলেন। এই মানবিকতার পরিচয় দিয়ে নজর কাড়লেন বালুরঘাটের বিজেপির প্রার্থী বিদ্যুৎকুমার রায়।

Advertisement
রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৮:৩১

link
রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৮:৩১

options
link
আগে মানবতা, প্রচার ফেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিতে ছুটলেন প্রার্থী zoom
রক্তদান করলেন বিজেপি প্রার্থী। নিজস্ব চিত্র

জোরকদমে ভোটের প্রচার করছিলেন। সেসময়ে কানে আসে থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর রক্তের প্রয়োজন। শুধু তাই নয়, ওই শিশুর সঙ্গে তাঁর রক্তের গ্রুপও মিলে গিয়েছিল। সেই কথা জানার পরেই প্রচার বন্ধ করে হাসপাতালে ছুটে গেলেন তিনি। ব্লাডব্যাঙ্কে গিয়ে নিজের রক্তদান করলেন। এই মানবিকতার পরিচয় দিয়ে নজর কাড়লেন বালুরঘাটের বিজেপির প্রার্থী বিদ্যুৎকুমার রায়। শুধু তাই নয়, থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিশুর সঙ্গে দেখা করে তার হাতে ফলও তুলে দেন। বিজেপি প্রার্থীর এই পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজন।

আগামী ২৩ তারিখ দক্ষিণ দিনাজপুরে বিধানসভা ভোট। হাতে আর মাত্র কয়েক সপ্তাহ। ফলে প্রচারও জোরকদমে চলছে। শনিবার সকাল থেকেই বালুরঘাট শহরে প্রচারে নেমে পড়েছিলেন বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায়। প্রচারের ফাঁকেই তাঁর কানে যায়, বালুরঘাট জেলা হাসপাতালে এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। ব্লাডব্যাঙ্কে রক্তের পরিমাণও কম রয়েছে। সেই কথা জানতে পেরেই তিনি হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্কে ছুটে যান প্রচার বন্ধ করে। রক্তদানের ইচ্ছাপ্রকাশ করেন।

Advertisement

শারীরিক পরীক্ষার পর বিজেপি প্রার্থী রক্তদান করেন। এরপর হাসপাতালে ভর্তি থাকা ওই শিশুর কাছেও তিনি। শিশুর সঙ্গে কথা বলে, হাত মেলান। তার জন্য ফল নিয়ে যাওয়া হয়েছিল। সেই ফলও তিনি শিশুকে দেন। জানা গিয়েছে, থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিশু দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন অঞ্চলের শহরপুর এলাকার বাসিন্দা। বাবা-মা দু’জনেই পরিযায়ী শ্রমিক। এই মুহূর্তে তাঁরা দু’জনেই ভিনরাজ্যে কাজ করছেন। ওই শিশু বাড়িতে তার বোনের সঙ্গে থাকে। ছোট থেকেই ওই শিশু থ্যালাসেলিয়া আক্রান্ত। মাঝেমধ্যেই রক্তের প্রয়োজন হয়। এবারও রক্তের প্রয়োজন হওয়ায় সে হাসপাতালে ভর্তি হয়। প্রার্থী বিদ্যুৎকুমার রায় জানিয়েছেন, এরপর প্রয়োজনে ফের রক্ত দেবেন।

তাঁর এই মানবিকতার বিষয়টি লোকমুখেও ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে নদিয়াতেও প্রচারে বেরিয়ে এক সিপিএম প্রার্থী হাসপাতালে গিয়ে রক্তদান করে রোগীর প্রাণ বাঁচিয়েছিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.