বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। এলাকায় তাঁকে কোনও দিনও দেখা যায়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ মহিলাদের। ‘আমরা দিদিকেই চাই’, সেই কথাও বলতে শোনা যায় বিক্ষোভ থেকে। শেষপর্যন্ত প্রচার না করেই বিজেপি প্রার্থীকে এলাকা থেকে ফিরে যেতে দেখা যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের বৈকুণ্ঠপুরে।
এই বিষয়ে আরও খবর
বর্ধমান উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। তিনি বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছেন কর্মী-সমর্থকদের নিয়ে। আজ, সোমবার বৈকুণ্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন সঞ্জয় দাস। হাতজোড় করে সকলের কাছে ভোট চাইছিলেন তিনি। সেসময়ই এলাকার মহিলাদের একাংশ তাঁকে ঘিরে ধরেন বলে অভিযোগ। ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
এদিন ব্যান্ডপার্টি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী। গ্রামের মহিলারা ঘিরে ধরে প্রশ্ন তোলেন, “আপনি কে? আপনাকে তো এলাকায় কোনওদিন দেখিনি।” এরপরই মহিলারা বলতে থাকেন, “সারা বছর আপনাদের দেখা মেলে না। এখন ভোট চাইতে কেন এসেছেন। আমরা আপনাদের চাই না। আমরা দিদিকেই চাই।” পদ্মপ্রার্থী হাতজোড় করে তাঁদের শান্ত করতে চান। ভোট দেওয়ার আবেদন জানান সঞ্জয়। মহিলারা তাঁর মুখের উপর সাফ বলে দেন, “আমরা দিদিকেই চাই।” এরপরই বিজেপির প্রচার মিছিল সেখান থেকে চলে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পনা করে এইসব করাচ্ছে। প্রচারে যাতে মানুষের সঙ্গে জনসংযোগ না করা যায়, সেজন্যই তৃণমূল এই কাজ করাচ্ছে।
যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। কয়েকদিন আগে বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রও একইভাবে ক্ষোভের মুখে পড়েছিলেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘বেবি কৌশল’ই একমাত্র ধ্যানজ্ঞান, আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার
-
দেশ বিশ্বকাপ খেললেও বঞ্চিত সমর্থকরা, ইরানিদের টিকিট বাতিল করল ফিফা!
-
তোলাবাজি, মারধর, লক্ষ লক্ষ টাকার প্রতারণা! এবার গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী
-
অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কবে আসবে মৌসুমি?
-
বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘অবৈধ’ মন্দির-মসজিদ, জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট
নিবেদিত






