ভোট (West Bengal Assembly Election) কেন্দ্রের সামনে লম্বা লাইন। ‘বিশেষভাবে সক্ষম’ এক যুবককে ভোট দিতে আসতে দেখে অনেকেই লাইন ছেড়ে দিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁকে ধরে বুথে নিয়ে যান। কিন্তু ভোট দিয়ে যুবক বেরিয়ে আসতেই সবাই অবাক! দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটারের কাণ্ড দেখে চোখ কপালে উঠল সকলের।
এই বিষয়ে আরও খবর
হাড়োয়া বিধানসভার অন্তর্গত ১৫৯ নম্বর বুথে অদ্ভূত কাণ্ড। স্থানীয়রা জানিয়েছেন, সাবান আলি নামে এক ব্যক্তি ভোট দিতে আসেন, বিশেষভাবে সক্ষম বলে পরিচয় দেন তিনি। হাঁটার ভঙ্গিমা দেখে তাঁকে লাইন ছেড়ে দেন ভোটকেন্দ্রের সামনে উপস্থিত সাধারণ ভোটাররা। অন্যান্য কর্তব্যরত কর্মীরাও তাঁকে দেখে আগেভাগে ভোট দেওয়ার সুযোগ করে দেন। প্রাথমিকভাবে বিষয়টি স্বাভাবিক মনে হলেও ওই ব্যক্তি ভোট দিয়ে বেরতেই সামনে আসে আসল টুইস্ট!
ভোট (West Bengal Assembly Election) দিয়ে বুথ থেকে বেরোনোর পরেই আচমকা বদলে যায় ওই ব্যক্তির চালচলন। যে ব্যক্তি কষ্ট করে ধীরে ধীরে হেঁটে ঢুকলেন বুথে। সেই ব্যক্তিই দিব্য গটগট করে হেঁটে বেরলেন ভোটকেন্দ্র থেকে। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হতেই তিনি বলেন, “আমি সত্যিই প্রতিবন্ধী। তবে হাঁটতে তেমন সমস্যা নেই। আগে ভোট দেব বলেই ওভাবে হেঁটে ঢুকেছিলাম ভোটকেন্দ্রে।” গোটা ঘটনাকে কেন্দ্র করে কানাঘুষো শুরু হয়ে যায় বুথের বাইরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোটের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এই ধরনের ঘটনার ফলে ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সন্দেহ হতে পারে অনেকেরই।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের হরমুজ বন্ধ করল ইরান! ভেস্তে গেল শান্তি চুক্তি?
-
জলের বদলে তোলা! তৃণমূল উপপ্রধানকে বেদম মার, বিক্ষোভের মুখে পদ ছাড়লেন প্রধান
-
রয়েছে ৪৪০ কোটি টাকা! তৃণমূলের ৩টি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, পুলিশকে চিঠি ব্যাঙ্কের
-
জায়গা হয়নি মন্ত্রিসভায়, ‘প্যানেল অফ চেয়ারম্যানে’র সদস্য পদে বারাসতের বিধায়ক শংকর
-
দুর্নীতিতে অভিযুক্তরা কীভাবে শিক্ষক নিয়োগের দায়িত্বে? বিস্মিত হাই কোর্ট
নিবেদিত






