Advertisement
Advertisement
West Bengal Assembly Election

বাসের ব্যবস্থা করেনি ডিসিআরসি! মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ ভোটকর্মীদের, যানজট

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ভোটকর্মীরা।

Advertisement
বিশ্বদীপ দে
বিশ্বদীপ দে

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:৫২

link
বিশ্বদীপ দে
বিশ্বদীপ দে

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৮:৫২

options
link
বাসের ব্যবস্থা করেনি ডিসিআরসি! মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ ভোটকর্মীদের, যানজট zoom
পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ভোটকর্মীরা। নিজস্ব ছবি।

ডিসিআরসি সেন্টারে যাওয়ার জন্য ভোটকর্মীদের গাড়ি দেওয়া হচ্ছে না। দুই-আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরেও তাঁরা গাড়ি পাচ্ছেন না। এর প্রতিবাদে মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ভোটকর্মীরা।

জানা গিয়েছে, বুধবার দুপুরে সিতাই, দিনহাটা, নাটাবাড়ি সহ বিভিন্ন এলাকার ভোটকর্মীরা মাথাভাঙায় এসে জড়ো হন। এই স্থান থেকে কেউ যাবেন কোচবিহার আবার কেউ দিনহাটা। কিন্তু অভিযোগ, ডিসিআরসি থেকে কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি। সেই কারণে এদিন দুপুরে মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীদের একাংশ। প্রায় ৩০ ঘণ্টা চলে এই অবরোধ। এর জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশ। থানার আইসি শুভজিৎ ঝা’র সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ভোটকর্মীরা। এরপর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন ভোটকর্মীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরে ভোটকর্মীদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক ভোটকর্মী বলেন, ডিসির তরফে কোনও বাসের ব্যবস্থা করা হয়নি। তাই আমরা পথ অবরোধ করেছি। এখানে ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। সিতাই, দিনহাটা, নাটাবাড়ির লোকজন এখানে এসেছি। সবাই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.