ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম প্রচারে এলে গোটা এলাকা লকডাউন করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিল থেকে সরব তিনি। পালটা আরাবুল বলেন, ক্ষমতা থাকলে লকডাউন করে দেখাক রাকেশ।
রবিবার তারদহ এলাকায় ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলামের সমর্থনে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে অংশ নেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। মিছিল ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। সেই মিছিলেই উপস্থিত ছিলেন তারদহ এলাকার প্রধান রাকেশ রায়চৌধুরী। সেখান থেকেই আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন:
কয়েকদিন আগে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আইএসএফে যোগদান করেন তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এরপর তাঁকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে আইএসএফ। আরাবুলের এই দলবদল ও প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করে দিয়েছেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর ভাঙড়ের চন্দনেশ্বর থেকে প্রচার শুরু করেন আরাবুল। এরপর শনিবার মিলন বাজার-সহ বিভিন্ন এলাকায় তাঁকে প্রচার করতে দেখা যায় ভোট ঘোষণার পর আজ দ্বিতীয় রবিবার। তাই এদিন প্রচারের ময়দানে জোরকদমে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ভাঙড় এবং ক্যানিং পূর্ব— দুই এলাকাতেই প্রচারের তীব্রতা চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে নিজের এলাকায় আরাবুল ঢুকলে ‘লকডাউন’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা।
এই নিয়ে আরাবুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আরাবুল ইসলামকে ভয় পাচ্ছে বলে লকডাউন করার হুঁশিয়ারি দিচ্ছেন। শওকত মোল্লার সঙ্গে মিলে এলাকায় এসে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন রাকেশ রায়চৌধুরী। তিনি বিদেশ থেকে এসে খাস জমির উপর বাড়ি বানিয়ে লুটপাট করে খাচ্ছেন। হাই কোর্টে মামলা হয়েছে। যে কোনও সময়ে ওঁর বাড়ি ভাঙা হতে পারে। তারদহ এলাকায় আমি প্রচার করব। রাকেশের ক্ষমতা থাকলে লকডাউন করে দেখাক।”
শনিবার আইএসএফের কর্মী-সমর্থকদের নিয়ে ক্যানিং পূর্ব কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করেন আরাবুল ইসলাম। এই প্রচার নিয়ে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা কটাক্ষ করেন। তিনি বলেন, “চোর-ডাকাত, খুনিদের নিয়ে মিছিল করছে আরাবুল ইসলাম।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইরানের ক্ষেপণাস্ত্রের পালটা এয়ারস্ট্রাইক শুরু ইজরায়েলের, ট্রাম্পের আর্জি কানে তুললেন না নেতানিয়াহু
-
বিশ্বকাপ শুরুর মুখে বিপাকে আয়োজক আমেরিকা, ধর্মঘটের পথে ২০০০ স্টেডিয়াম কর্মী
-
আয়ুষ্মান ভারতের সূচনায় দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বাংলার কত মানুষ পাবেন সুবিধা?
-
আইএসএল চালানোর দায়িত্ব ক্লাবগুলির হাতেই যাওয়ার সম্ভাবনা, আজ ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্লাবরা
-
জুলাইয়ে মুক্তির অপেক্ষায় ‘পিঞ্জর’, টিজার লঞ্চে তারকার চাঁদের হাট
নিবেদিত


