‘পদ্মশ্রীপ্রাপ্ত’ অশীতিপর ‘সদাই ফকির’ প্রস্তাবক হলেন তৃণমূল প্রার্থীর। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ‘২ টাকার মাস্টার’-এর আশীর্বাদ নিয়ে বুধবার মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। শ্যামাপ্রসন্নর প্রস্তাবক হিসাবে সই করলেন সুজিত চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে ঠিকভাবে হাঁটতে পারেন না। তবুও আউশগ্রামের রামনগর গ্রাম থেকে বর্ধমানে এসেছিলেন সুজিতবাবু।
এই বিষয়ে আরও খবর
প্রার্থীর সঙ্গে বর্ধমানে মিছিলে অবশ্য হাঁটতে পারেননি ‘২ টাকার মাস্টার’। একেবারে মনোনয়ন কেন্দ্রের ভিতরে চলে যান। প্রার্থীর প্রস্তাবক হিসাবে সই করে আবার বেরিয়ে আসেন। সঙ্গে গ্রামেরই একজন তাঁকে ধরে ধরে নিয়ে এসেছিলেন। রামনগর হাইস্কুলের শিক্ষকতা করতেন সুজিতবাবু। এলাকার পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে চালু করেন ‘সদাই ফকিরের পাঠশালা’। সেখানে বছরে মাত্র ১ টাকার ‘গুরুদক্ষিণা’ নিয়ে পড়াতেন সুজিতবাবু। পরে সেই দক্ষিণা বাড়িয়ে বছরে ২ টাকা করা হয়। সেই থেকে ২ টাকার মাস্টার নামে পরিচিতি পান।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। সমাজের এই বিশিষ্ট শিক্ষক এবার তৃণমূল প্রার্থীর পাশে। এদিন প্রস্তাবক হয়ে সই করে বেরিয়ে সুজিতবাবু বলেন, ‘‘পার্টির সবাই প্রস্তাবক হতে বলল। রাজি হয়ে যাই। তবে আমি কোনও দিন সরাসরি রাজনীতি করিনি। আমার গরিব পরিবারের ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারি সেই চেষ্টাই করি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
নিবেদিত






