তৃণমূলের যারা হারবেন তাঁরা এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বহরমপুরের অনেক তৃণমূল নেতাই শিবির পরিবর্তনের পরিকল্পনা করেছেন বলে বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলবার কংগ্রেস নেতার এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর দাবি, ভোটে (Bengal Election 2026) হারের পর বিজেপির হাত-পা ধরে টিকে থাকার চেষ্টা করবেন তৃণমূল নেতারা। এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছে তৃণমূল। অধীরকে বিজেপির ‘সবথেকে কাছের বন্ধু’ বলে খোঁজা দিয়েছেv তৃণমূল নেতা অপূর্ব সরকার।
এই বিষয়ে আরও খবর
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, “তৃণমূল নেতাদের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। এখানে যাঁরা যাঁরা হারবেন তাঁরা এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। বিজেপির হাত-পা ধরে আগামী দিনে টিকে থাকতেই এই পরিকল্পনা চলছে। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।পুরসভায় আলোচনা হয়ে গিয়েছে। শিবির পরিবর্তনের পরিকল্পনা চলছে। টাকাপয়সা কামানোর ব্যবস্থা পাকাপাকি করতে এইসব নেতারা ভাবছেন যে, আর তৃণমূল করে লাভ নেই। তাই বিজেপিতে যাওয়ার ব্যবস্থা পাকা করা হচ্ছে।”
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচনী সভা থেকে ঘোড়া কেনাবেচার আশঙ্কা করেছিলেন। তিনি জানান, তৃণমূল দুই তৃতীয়াংশ আসন না পেলে পরে বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকার ভাঙার চেষ্টা করবে। তাই জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করলেন, যে সকল তৃণমূল নেতা হারবেন তাঁরা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন।
অধীরের এই মন্তব্যের প্রেক্ষিতে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, “তৃণমূলের এত দুর্দিন আসেনি যে বিজেপির সঙ্গে যোগাযোগ করতে হবে। অধীরবাবু বিজেপির সবথেকে কাছের বন্ধু। তিনি জেলায় বিজেপির হয়ে কাজ করেন। তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পান। পরাজয়ের পরেও তিনি সাংসদ বাংলো ব্যবহার করছেন। অধীরবাবু, আপনি চিন্তা করবেন না। তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করবে না। কেন্দ্রীয় নিরপত্তা বা বাংলো কোনওটাই আপনার হাতছাড়া হবে না।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
নিবেদিত






