Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Bengal SIR

সবচেয়ে বেশি নাম বাতিল ১৩ আসনেই জিতেছে তৃণমূল, ভোটের ফল ভাঙল এসআইআর মিথ

নির্বাচন কমিশন গতবছর জুন মাসে চালু করেছিল এসআইআর। উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন করা- মৃত ভোটার এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া। সেখানেই দেখা যায় একাধিক বিধানসভায় ভোটার তালিকায় গরমিল। নাম বাদ পড়ে হাজার হাজার। সর্বোচ্চ নাম বাদ পড়েছে এমন কুড়িটি বিধানসভার মধ্যে তৃণমূল জিতেছে তেরোটিতে। বিজেপি জিতেছে ৬টিতে। কংগ্রেস জিতেছে একটিতে।

Advertisement
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৬:১২

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৬:১২

options
link
সবচেয়ে বেশি নাম বাতিল ১৩ আসনেই জিতেছে তৃণমূল, ভোটের ফল ভাঙল এসআইআর মিথ zoom

এসআইআরে নাম বাদ গিয়েছে ৭৪ হাজার ৭৭৫। এহেন সামশেরগঞ্জে তৃণমূল জিতেছে সাড়ে সাত হাজারেরও বেশি ভোটে। একটা দু’টো নয়, SIR বা ভোটার তালিকা সংশোধনে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে এমন কুড়িটি বিধানসভার মধ্যে তেরোটিতেই ফুটেছে ঘাসফুল।

সামশেরগঞ্জ ছাড়াও আরও যে যে আসনে এসআইআর-এ সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে তার মধ্যে রয়েছে লালগোলা (বাদ ৫৫ হাজার ৪২০), ভগবানগোলা (বাদ ৪৭ হাজার ৪৯৩), রঘুনাথগঞ্জ (বাদ ৪৬ হাজার ১০০), মেটিয়াবুরুজ (বাদ ৩৯ হাজার ৫৭৯), সুতি (বাদ ৩৭ হাজার ৯৬৫)। এর সবকটিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এসআইআরে সর্বোচ্চ নাম বাদ পড়ার তালিকায় রয়েছে ফরাক্কা বিধানসভা কেন্দ্রও। সেখানে এসআইআরে ৩৮ হাজার ২২২ নাম বাদ পড়েছে। ওই আসন জিতেছে কংগ্রেস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে শুধু তৃণমূল কিংবা কংগ্রেস নয়। বিজেপির দখলেও রয়েছে এমন কিছু বিধানসভা, যেখানে এসআইআরে বিপুল নাম বাদ পড়েছে। মানিকচক বিধানসভায় এসআইআরে ২৩ হাজারেরও বেশি নাম বাদ পড়েছিল। ছাব্বিশ বিধানসভায় মানিকচক আসন দখল করেছে বিজেপি। অন্যদিকে কেতুগ্রামে সাম্প্রতিক এসআইআরে ২৬ হাজার ৭৮০ নাম বাদ পড়েছে, বিজেপি প্রার্থী অনাদি ঘোষ সেই আসনে জিতেছেন ২৭ হাজার ৬১০ ভোটে।

নির্বাচন কমিশন গতবছর জুন মাসে চালু করেছিল এসআইআর। উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন করা- মৃত ভোটার এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া। সেখানেই দেখা যায় একাধিক বিধানসভায় ভোটার তালিকায় গরমিল। নাম বাদ পড়ে হাজার হাজার। সর্বোচ্চ নাম বাদ পড়েছে এমন কুড়িটি বিধানসভার মধ্যে তৃণমূল জিতেছে তেরোটিতে। বিজেপি জিতেছে ৬টিতে। কংগ্রেস জিতেছে একটিতে।

সমীক্ষায় উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। ১৮৭টি এমন বিধানসভা যেখানে ৫ হাজারের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে সেখানে বিজেপি জিতেছে ১১৯টিতে। তৃণমূল জিতেছে ৬৫টিতে। উল্লেখযোগ্য বিষয়, এই ১৮৭টি আসনের মধ্যে ৪৭টিতে বাদ যাওয়া ভোটারের সংখ্যা জয়ী প্রার্থীর জয়ের ব্যবধানের চেয়েও বেশি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ওই ভোটাররা থাকলে ফলাফল অন্যরকমও হতে পারত। দেখা গিয়েছে, এমন ১১৯টি আসনে বিজেপি জিতেছে যার মধ্যে ২৮টিতে বাদ যাওয়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের থেকেও বেশি। এর মধ্যে আবার ২৬টি আসন ২০২১ সালে তৃণমূল জিতেছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআরে অত নাম বাদ না গেলে ঘুরতে পারত ফলাফল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.