Advertisement
Advertisement
Bengal Election 2026

‘যাঁর সমালোচনা, তাঁকেই নকল’, বিজেপির ‘কপি ক্যাট’ সংকল্পপত্র নিয়ে তোপ তৃণমূলের

মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীর অনুকরণে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলেই সংকল্পপত্রে জানিয়েছেন অমিত শাহ। তা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। বিজেপির সংকল্পপত্রকে 'কপি ক্যাট' বলে দাবি তৃণমূলের।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৪:৫৯

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৪:৫৯

options
link
‘যাঁর সমালোচনা, তাঁকেই নকল’, বিজেপির ‘কপি ক্যাট’ সংকল্পপত্র নিয়ে তোপ তৃণমূলের zoom

ভোটমুখী (Bengal Election 2026) বঙ্গে বিজেপির সংকল্পপত্র জুড়ে শুধুই ভাতা আর ভাতা। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীর অনুকরণে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলেই সংকল্পপত্রে জানিয়েছেন অমিত শাহ। তা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। বিজেপির সংকল্পপত্রকে ‘কপি ক্যাট’ বলে দাবি তৃণমূলের।

শুক্রবার বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, তা গোটা ভারত, বিজেপি আগামিকাল, আগামী পরশু, পরের মাসে, পরের বছর, ৫ বছর পরে ভাবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত কুৎসা করেছে। ভিক্ষা, মা-বোনেদে অপমান বলেছে। মমতা যখন মহিলাদের জন্য নানা প্রকল্প করেছে, তখন কুৎসা করেছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সেগুলি চালু করেছে। আবার এখন নিজেরাই নিজেদের প্রতিশ্রুতিতে সেগুলো অন্তর্ভুক্ত করেছে। মানুষ এসব কপি ক্যাট, জেরক্স কপি নেবেন কেন? মানুষের কাছে অরিজিনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রয়েছে।”

Advertisement

তিনি আরও বলেন, “ওরা যেগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছে, সেগুলির দু’টি দিক আছে। এক তো হচ্ছে ওরা বাংলায় কখনও আসবে না। করতেও হবে না। অন্য জায়গায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলি মহিলারা পাচ্ছেন না। দিল্লিতে বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিল, এখন দেখুন পাচ্ছেন কিনা।” বেকার যুবকদের ভাতা প্রসঙ্গে বিজেপিকে কুণালের খোঁচা, “যুবসাথীকে একসময় কত অপমান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নকল করা, পিছিয়ে যাওয়া, দেউলিয়া এই বিজেপির লজ্জাও থাকে। যাঁর সমালোচনা করছি, তাঁকেই নকল করছি। এদের সেই লজ্জাও নেই। মানুষ এদের প্রত্যাখ্যান করবে।” বলে রাখা ভালো, গত কয়েক নির্বাচনে তেমন আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। ছাব্বিশের ভোট গেরুয়া শিবিরের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। এবার বিজেপির গোষ্ঠীকোন্দল, দক্ষ সংগঠকের অভাবের সমস্যা বারবার সামনে এসেছে। তা সত্ত্বেও এদিন সংকল্পপত্র প্রকাশের সময় আত্মবিশ্বাসী শাহ। এবারের নির্বাচনের পর বাংলার মসনদ বিজেপিরই বলেই দাবি তাঁর। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.