ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি! মঙ্গলবারের পর আজ, বুধবারও সকাল থেকে চাপা উত্তেজনা সিইও দপ্তরের (CEO Office) সামনে। এদিন সকাল থেকে ধরনা, অবস্থান তৃণমূলের! এদিকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীও মজুত রয়েছে। গতকাল মধ্যরাতেও তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী-সমর্থকরা সিইও দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ (Protest), ধরনা দেখিয়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে কমিশনের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। ‘এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না’, সেই কথা কমিশনের তরফে বলা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
এক ব্যক্তি ব্যাগ ভর্তি ফর্ম ৬ নিয়ে ঢুকেছে ইসি অফিসে, এই অভিযোগ তুলেছে তৃণমূল। প্রচুর ফর্ম ৬ সিইও দপ্তরে জমা করা নিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় হেয়ার স্টিট্র থানায়। গতকাল সিইও দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপির তরফেও সেখানে অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী , শমীক ভট্টাচার্যরা। বিজেপি-তৃণমূল বচসায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারাই পরিস্থিতি সামাল দেয়।
অভিযোগ, মঙ্গলবার রাতে তৃণমূলের তরফে ফের সিইও দপ্তরের সামনে জমায়েত হয়, অবস্থান চলে। উপস্থিত পুলিশ আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলেন। পরে জমায়েতকারীরা কিছুটা দূরে সরে গিয়েছিলেন। এদিকে রাতের ওই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে কমিশনের তরফে টুইট করা হয়েছে। “এমন অসামাজিক কাজকর্ম বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে কমিশন কোনও ত্রুটি রাখবে না।” এই বার্তা দেওয়া হয়েছে। এদিকে এদিন সকাল থেকে ফের সিইও দপ্তরের বাইরে ফের তৃণমূলের কর্মী-সমর্থকরা জড়ো হয়েছেন। শুরু হয়েছে অবস্থান। কমিশনের দপ্তরের সামনে বিশাল সংখ্যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়েছে। এলাকায় ব্যারিকেড করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সিইও মনোজ আগরওয়াল ও কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার মধ্যে বৈঠকও হয়েছে। কমিশনার পরে হেয়ার স্ট্রিট থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গেও কথা বলেন বলে খবর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
নিবেদিত






