ভোটের (West Bengal Elections 2026) আগের দিন আলিপুরদুয়ারের দুই তৃণমূল নেতাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ। জেলা পরিষদের জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে ও কুমারগ্রামের তৃণমূল নেতা বিপ্লব নার্জিনারিকে গৃহবন্দি করে রাখার অভিযোগ। জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার অভিযোগ, তাঁদের দুই নেতাকে গৃহবন্দি করা হয়েছে। নেতাদের সঙ্গে দল কথা বলেছে বলে জানিয়েছেন তিনি। এতে নির্বাচনে প্রভাব পড়বে না বলেই দাবি তাঁর।
এই বিষয়ে আরও খবর
আগামিকাল প্রথমদফার নির্বাচন (West Bengal Elections 2026) আলিপুরদুয়ারে। বাকি মাত্র কয়েকঘণ্টা। তৃণমূলের অভিযোগ, এই আবহে নির্বাচন কমিশনের তরফে স্থানীয় প্রশাসন মনোরঞ্জন দে ও বিপ্লব নার্জিনারিকে বাড়ি থেকে না বেরনের কথা বলেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেতাদের মধ্যে।
বিপ্লব নার্জিনারিকে ফোন করা হলে তিনি বলেন, “আমাকে থানায় ডেকে নিয়ে বলা হয়েছে, ভোটের দিন কোনও একটি নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। বাইরে বেরলে ব্যবস্থা নেওয়া হবে। বুথে যেতেও বারণ করা হয়েছে। আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয়। নির্বাচন কমিশন চক্রান্ত করে এই রকম করছে।”
আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “আমি ঘটনাটি শুনেছি। আপনাদের কাছে যে খবর আছে তা সত্যি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায়, এলাকায় তৃণমূলের নেতা-কর্মী ধমকানো হচ্ছে। আমাদের দুই নেতাকে গৃহবন্দি করা হয়েছে। বিজেপির এই অত্যাচারের জবাব বাংলার মানুষ দেবে।” দুই নেতা গৃহবন্দি হওয়ায় ভোটে প্রভাব পড়বে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা আমাদের কাজ করেছি। ভোটে কোনও প্রভাব পড়বে না।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রেফারির পক্ষপাতিত্বেই লাল কার্ড দেখেননি মেসি! বিতর্কিত ফাউল নিয়ে ফিফায় নালিশ আলজেরিয়ার
-
‘কুকুররা ঘেউঘেউ করে, বাঘেরা করে শিকার’, উদ্ধব শিবিরকে আক্রমণ একনাথের
-
২৩ জুন থেকে শ্যামাপ্রসাদ পক্ষ, ইতিহাস সামনে আসুক চান উচ্চশিক্ষামন্ত্রী
-
গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ
-
ভিনি মায়ায় সম্মোহিত হাইতি! বড় ব্যবধানে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ব্রাজিল, থাকছে চিন্তাও
নিবেদিত






