দ্বিতীয় দফা ভোটের (WB 2nd Phase Election 2026) দিন তুমুল উত্তেজনা নবদ্বীপে (Nabadwip)। বুধবার ভরদপুরে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি প্রার্থী বাড়িতে ঢুকতেই তাঁর বাড়ির বাইরে জমায়েত করেন তৃণমূল সমর্থকরা। এরপরই বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন তাঁরা। পরপর বাড়ির গেটে লাথি, গেট ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
এই বিষয়ে আরও খবর
বুধবার দুপুর দুটো নাগাদ এলাকার ভোটকেন্দ্রগুলি পরিদর্শনের পর বাড়িতে ফেরেন নবদ্বীপের বিজেপি প্রার্থী স্মৃতিশেখর গোস্বামী। অভিযোগ, তিনি বাড়িতে ঢোকার পরই বেশ কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী। এমনকী তাঁর কাছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে জানান স্মৃতিশেখর গোস্বামী। বিজেপি প্রার্থীর অভিযোগ, “হামলাকারী সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ওঁত পেতে ছিল, কখন আমি বাড়িতে ঢুকবো। তবে হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই নবদ্বীপ থানায় ফোন করি। ভারপ্রাপ্ত আধিকারিক তখনই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেয় আমার বাড়িতে।”
বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিলেও বাড়ির ১০০ মিটারে অবৈধ জমায়েত ছিল বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। জমায়েত হঠাতে এলাকায় মোতায়েন ছিল বাহিনী। যদিও বিজেপি প্রার্থী আরও বলেন, “নবদ্বীপ বিধানসভা এলাকায় দু’একটি বিক্ষিপ্ত গণ্ডগোল হলেও সুষ্ঠু ও নির্বাচন কমিশনের রীতি মেনেই চলছে ভোট।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ধারের টাকা ফেরত চাইতে গিয়ে বিবাদ, মোথাবাড়িতে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন! অভিযোগের তির কার দিকে?
-
পর পর ভরাডুবির পরই লক্ষ্মণের সঙ্গে জরুরি বৈঠকে বিসিসিআই সচিব, বড় সিদ্ধান্তের অপেক্ষা?
-
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর থেকে সরল মোদিবিরোধী আন্দোলনের ছবি!
-
দখল করেছিলেন ‘তৃণমূলে’র আবু তাহের! সেই পার্টি অফিস পুনরুদ্ধারে ধরনায় অধীর
-
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও ব্যর্থ পন্থ-রাহুলরা, পাড়িক্কলের সেঞ্চুরিতে মানরক্ষা ভারতের
নিবেদিত






