বামেদের প্রার্থীতালিকায় বড় চমক। নদিয়ার কালীগঞ্জে সিপিএমের প্রাথী হচ্ছেন উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন ধরেই মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় সাবিনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশও করেছিলেন তিনি। এবার লাল পার্টির হয়ে ভোটের লড়াইয়ে সেই সাবিনা।
এই বিষয়ে আরও খবর
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ (Kaliganj) উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। স্বাভাবিকভাবেই এই ঘটনা তোলপাড় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশও দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে। ২৪ ঘণ্টার মধ্যেই বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনা নিয়ে কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একটা বাচ্চাকে হারানো খুব বেদনার। তবে এই ঘটনায় পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ করে দোষীদের গ্রেপ্তার করেছে।
বামেদের প্রার্থীতালিকায় বড় চমক। নদিয়ার কালীগঞ্জে সিপিএমের প্রাথী হচ্ছেন উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত তামান্নার মা সাবিনা ইয়াসমিন।
পরবর্তীতে গতবছর জুলাই মাসে মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীগঞ্জের নিহত নাবালিকা তামান্না খাতুনের পরিবার। সিবিআই তদন্ত চায় পরিবার। কিন্তু তারপরও পেরিয়েছে বহুদিন। প্রতিমুহূর্তে মেয়ের স্মৃতি তাড়া করছে সাবিনাকে। প্রতিবেশী সূত্রে খবর, অবসাদে ভুগছিলেন মহিলা। গত ডিসেম্বরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি। এরপরই মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাবিনা। সোমবার বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, এবার বামেদের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন সেই সাবিনা ইয়াসমিন। প্রার্থীদের নাম ঘোষণার সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বলেন, “কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মা, সাবিনা ইয়াসমিন।” যা নিঃসন্দেহে বড়চমক।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
নিবেদিত






